শনিবার ● ১২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এএসআই নিহত, আহত ৩
গাজীপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এএসআই নিহত, আহত ৩

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে একটি ট্রাকের সঙ্গে পুলিশের মাইক্রোবাসের সংঘর্ষে জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এক এএসআই নিহত ও দুই কনস্টেবলসহ ৩জন আহত হয়েছেন ৷
১২ মার্চ শনিবার ভোরে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার পুস্পদাম রেস্টুরেন্টের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে ৷
নিহত এএসআইয়ের নাম মোঃ হারুন অর রশিদ (৩৬)৷ আহত কনস্টেবল মানিক (৪৫) ও জব্বার (৩২) এবং ড্রাইভার ফারুক মিয়াকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে৷ নিহত হারুন অর রশিদ জয়দেবপুর থানার এএসআই হিসেবে কর্মরত ছিলেন ৷ তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে ৷
মাওনা হাইওয়ে পুলিশের ওসি হেলালুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, পুস্পদাম এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি ট্রাক এঙ্সেল ভেঙ্গে বিকল হয়ে দাড়ানো ছিল৷ ভোর রাত ৪টার দিকে হোতাপাড়া ফাঁড়ির টহল পুলিশ বহনকারী একটি মাইক্রোবাসের ( ঢাকা মেট্রো- ১৪১৩১৮) পেছন দিক দিয়ে ওই ট্রাকে সজোরে আঘাত করে ৷ এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং এএসআই হারুনসহ ৩ কনস্ট্রেবল ও মাইক্রোবাস চালক আহত হয় ৷ গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এএসআই হারুন মারা যায় ৷ গুরুতর আহত কনস্ট্রেবল জব্বার, মানিকসহ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে এএসআই মোঃ হারুন অর রশিদ মারা যান ৷ আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ৷
নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রয়েছে ৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ