শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১২ মার্চ ২০১৬
প্রথম পাতা » পাবনা » স্বর্ণ পদক পেলেন ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেন
প্রথম পাতা » পাবনা » স্বর্ণ পদক পেলেন ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেন
শনিবার ● ১২ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বর্ণ পদক পেলেন ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেন

---

ঈশ্বরদী প্রতিনিধি :: দেশের ৪ হাজার ৭শত ৫৩ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্য থেকে বীরশ্রেষ্ঠ স্বাধীনতা দিবস স্বর্ণ পদক পেলেন প্রধান শিক্ষক ও ঈশ্বরদীর ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদের একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান জার্জিস হোসেন ৷ মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশ গ্রহণ করা, রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ও সফল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়া, স্বাধীনতা পরবর্তী সময় রাজাকারের ক্যাম্প দখল করে লুটকরা মালামাল এলাকার জনগণকে ফেরত দেওয়াসহ রাষ্ট্রের পক্ষে নানাবিধ সমাজ সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ডে সফলভাবে অংশগ্রহণ করায় বাংলাদেশ স্বাধীনতা পরিষদ, ঢাকার পক্ষ থেকে তাঁকে শুক্রবার এই পদক প্রদান করা হয়৷ ঢাকার এক চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনারম্বর অনুষ্ঠানে যুগ্ম শিক্ষা সচিব মশিউর রহমান প্রধান অতিথি হিসাবে তাকে এই পদক তুলে দেন৷ শনিবার দুপুরে জেএসএস কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জার্জিস হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান ৷

তিনি আরো বলেন, ১৯৭৩ সালে জনগণের প্রত্যক্ষ ভোটে ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই এবং ১৯৭৬ সালে জনগণের প্রত্যক্ষ ভোটে ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়া ও ১৯৭৮ সালে পাবনা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে ইন্দোনেশিয়া,থাইল্যান্ড ও সিঙ্গাপুরে ২১ দিনের শিক্ষা সফরে অংশ করি ৷
১৯৮০ সালে ঈশ্বরদী থানার চেয়ারম্যানদের প্রত্যক্ষ ভোটে থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাশাপাশি ২০১৩ইং সালে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ও ১০০% স্যানিটেশন কভারেজ এর স্বীকৃতি স্বরূপ পাবনা জেলা প্রশাসন কর্তৃক সনদ ও পদক অর্জন করি ৷

২০১৫ সালে রাজশাহী বিভাগীয় শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে পদক অর্জন করা এবং ১৯৭৬ সাল হতে ১৯৯১ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান হিসাবে-গোকুলনগর প্রাথঃ বিদ্যালয়,মাজদিয়া ইসলামপাড়া প্রাথঃ বিদ্যালয়,ইলশামারী প্রাথঃ বিদ্যালয়,গোপালপুর প্রাথঃ বিদ্যালয় প্রতিষ্ঠা এবং মাজদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও জমি দাতা হিসাবে বিশেষ অবদান রাখি ৷ এছাড়াও সাঁড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ক্রীড়া ও সেবামূলক বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠা করি ৷
১৯৭৮ সালে সাঁড়া ইউনিয়নের চরধাপাড়ী, বিলবামনী এবং মাঝপাড়া মৌজার পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকার ৫শ পরিবারকে পূনর্বাসন করা এবং ঈশ্বরদী থানার আইন শৃঙ্খলার উন্নয়নে ভিডিপি গঠণ ও ঢাকার মৌচাকে প্রত্যক্ষ ট্রেনিং এবং বাংলাদেশের ভিডিপির চেয়্যারম্যান নিযুক্ত হয়ে আইন শৃঙ্খলার উন্নয়নে অবৈধ অস্ত্র উদ্ধার করে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর নিকট হতে বিশেষ পুরস্কার গ্রহণের মাধ্যমে সুনাম অর্জণ করি ৷
২০১১ সালে আবারও ১নং সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে পরিবার পরিকল্পনায় জনগণকে উদ্বুদ্ধ করে সাফল্যের স্বীকৃতী স্বরূপ ২০১২ সালে পাবনা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে জেলা প্রশাসকের নিকট হতে বিশেষ সনদ পত্র গ্রহণ করেছি ৷

তিনি বলেন, এসব স্বীকৃতি ও সুনাম অর্জনে আমার চেষ্টার পাশাপাশি সাঁড়া ইউনিয়নবাসীসহ ঈশ্বরদী বাসীর বিশেষ অবদান আছে ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)