শিরোনাম:
●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » খুন হওয়ার আড়াই মাস পেড়িয়ে গেলেও মা জানেনা ছেলের মৃত্যুর খবর
প্রথম পাতা » গাইবান্ধা » খুন হওয়ার আড়াই মাস পেড়িয়ে গেলেও মা জানেনা ছেলের মৃত্যুর খবর
রবিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুন হওয়ার আড়াই মাস পেড়িয়ে গেলেও মা জানেনা ছেলের মৃত্যুর খবর

--- সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যার আড়াই মাস পেড়িয়ে গেলেও এ খবর জানেননা অসুস্থ মা রমিছা বেগম (৫৫)। তিনি এখনো জানেন তাঁর ছেলে এখন ঢাকায় আছেন।

এদিকে রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রকি হত্যার মূল আসামিসহ অন্যান্য সকল আসামিকে গ্রেফতার ও হত্যাকারিদের বিচার দাবিতে উপজেলার মধ্যকঞ্চিপাড়ার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে যোগদান করেন রকির পরিবার। এলাকাবাসী ও রকির বন্ধুমহল এ কর্মসূচির আয়োজন করে।

এসময় লিখিত বক্তব্য পাঠ করে নিহত রকির বড় ভাই আতিকুর রহমান রোস্তম বলেন, রকি হত্যার মূল আসামী কাঞ্চনসহ এজাহারনামীয় আসামী ইমরান খান ও সোহাগ মিয়াকে ২ মাস ১৪ দিনও গ্রেফতার এবং হত্যার রহস্যও উদঘাটন করতে পারেনি পুলিশ।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন গত ১১ জুলাই রাত সাড়ে নয়টার দিকে অসুস্থ মায়ের ওষুধ কিনে গাইবান্ধা শহর থেকে ফুলছড়ির মধ্যকঞ্চিপাড়া গ্রামের বাসায় ফেরার পথে গাইবান্ধা-বালাসীঘাট সড়কের হালিম বিড়ি ফ্যাক্টরির মোড়ে রকিকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই হত্যাকান্ডের মূল আসামীসহ অন্যদের আজও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি দাবী করেন এতো উন্নত তথ্যপ্রযুক্তি থাকার পরও পুলিশ মূল আসামীসহ অন্যদের গ্রেফতার ও হত্যার রহস্য জানতে না পারায় উদ্বিগ্ন তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহত রকির বড় বোন হাসিনা বেগম বলেন, রকি হত্যার আড়াই মাস পেড়িয়ে গেলেও এ খবর জানানো হয়নি অসুস্থ মা রমিছা বেগম (৫৫) কে। তিনি এখনো জানেন তাঁর ছেলে এখন ঢাকায় আছেন।

রকি হত্যার আসামীদের প্রত্যেককে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান সংবাদ সম্মেলনে। এসময় আরও উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমানসহ আরও অনেকে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)