শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » খুন হওয়ার আড়াই মাস পেড়িয়ে গেলেও মা জানেনা ছেলের মৃত্যুর খবর
প্রথম পাতা » গাইবান্ধা » খুন হওয়ার আড়াই মাস পেড়িয়ে গেলেও মা জানেনা ছেলের মৃত্যুর খবর
রবিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুন হওয়ার আড়াই মাস পেড়িয়ে গেলেও মা জানেনা ছেলের মৃত্যুর খবর

--- সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যার আড়াই মাস পেড়িয়ে গেলেও এ খবর জানেননা অসুস্থ মা রমিছা বেগম (৫৫)। তিনি এখনো জানেন তাঁর ছেলে এখন ঢাকায় আছেন।

এদিকে রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রকি হত্যার মূল আসামিসহ অন্যান্য সকল আসামিকে গ্রেফতার ও হত্যাকারিদের বিচার দাবিতে উপজেলার মধ্যকঞ্চিপাড়ার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে যোগদান করেন রকির পরিবার। এলাকাবাসী ও রকির বন্ধুমহল এ কর্মসূচির আয়োজন করে।

এসময় লিখিত বক্তব্য পাঠ করে নিহত রকির বড় ভাই আতিকুর রহমান রোস্তম বলেন, রকি হত্যার মূল আসামী কাঞ্চনসহ এজাহারনামীয় আসামী ইমরান খান ও সোহাগ মিয়াকে ২ মাস ১৪ দিনও গ্রেফতার এবং হত্যার রহস্যও উদঘাটন করতে পারেনি পুলিশ।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন গত ১১ জুলাই রাত সাড়ে নয়টার দিকে অসুস্থ মায়ের ওষুধ কিনে গাইবান্ধা শহর থেকে ফুলছড়ির মধ্যকঞ্চিপাড়া গ্রামের বাসায় ফেরার পথে গাইবান্ধা-বালাসীঘাট সড়কের হালিম বিড়ি ফ্যাক্টরির মোড়ে রকিকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই হত্যাকান্ডের মূল আসামীসহ অন্যদের আজও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি দাবী করেন এতো উন্নত তথ্যপ্রযুক্তি থাকার পরও পুলিশ মূল আসামীসহ অন্যদের গ্রেফতার ও হত্যার রহস্য জানতে না পারায় উদ্বিগ্ন তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহত রকির বড় বোন হাসিনা বেগম বলেন, রকি হত্যার আড়াই মাস পেড়িয়ে গেলেও এ খবর জানানো হয়নি অসুস্থ মা রমিছা বেগম (৫৫) কে। তিনি এখনো জানেন তাঁর ছেলে এখন ঢাকায় আছেন।

রকি হত্যার আসামীদের প্রত্যেককে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান সংবাদ সম্মেলনে। এসময় আরও উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমানসহ আরও অনেকে।





আর্কাইভ