শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » শিরোনাম » নিখোঁজের দুদিন পর নবীগঞ্জের ধানক্ষেতে থেকে বৃদ্ধ’র লাশ উদ্ধার
প্রথম পাতা » শিরোনাম » নিখোঁজের দুদিন পর নবীগঞ্জের ধানক্ষেতে থেকে বৃদ্ধ’র লাশ উদ্ধার
বুধবার ● ২৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিখোঁজের দুদিন পর নবীগঞ্জের ধানক্ষেতে থেকে বৃদ্ধ’র লাশ উদ্ধার

---উত্তম কুমার পাল হিমেল ,নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুইদিন পর কাতল মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের কাতল মিয়ার বাড়ির সামনের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাতল মিয়া ওই গ্রামের মৃত জাহির মিয়ার ছেলে।
পুলিশ সুত্র জানায়, কাতল মিয়া মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায়ই একটি লাঠি নিয়ে বাড়ি থেকে বের হয়ে বিভিন্নস্থানে চলে যান। আবার কয়েকদিন পর বাড়িতে ফিরে আসেন। অন্যান্য বারের মতো গত শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কাতল মিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ধানক্ষেত কাজ করতে যান ভানুদেব গ্রামের হরছত মিয়া। এসময় তিনি তার ধানক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন৷
খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক সামছু উদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

এ প্রসঙ্গে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিন খান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন ও তার পরিবারের ভাষ্য অনুযায়ী কাতল মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শারীরিক সমস্যাও ছিল। কোথাও পড়ে গেলে তিনি কারো সাহায্য ছাড়া উঠতে পারতেন না, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাড়ি থেকে বের হয়ে ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ধানক্ষেতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি এতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ১৯ হাজার করোনা ঠিক প্রদান

নবীগঞ্জ :: সারাদেশে একদিনে ৭৫ লাখ মানুষকে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা দিতে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিশেষ টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদেশে এ আয়োজন করা হয় ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যােগে উপজেলার সাড়ে ৪ লক্ষাধিক মানুষের মধ্য থেকে ১৩ টি ইউনিয়নে টার্গেট ছিল ১৯ হাজার ৫ শত জন তার মধ্যে টিকা প্রদান করা হয়েছে ১৬ হাজার ২ শত ১৪ জন। বাকী ২ হাজার ২ শত ৮৬ জনকে আজ বুধবার ও বৃহস্পতিবার ৭টি ইউনিয়নে প্রদান করা হবে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রসহ ১৩ টি ইউনিয়নের ১৩ টি কেন্দ্র স্বাস্থ্য সহকারী,পরিদর্শক ও সেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে প্রতিটি উপজেলা পর্যায়ে তাৎক্ষনিক সরকারী নির্দেশনা পালন করে টার্গেট অর্জন করা সম্ভব হয়েছে।
নবীগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, সার্কেল এ এসপি আবুল খয়ের,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ অন্যান্য নের্তৃবৃন্দ।

এদিকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহম্মেদ কায়কাউস বলেন, বিশেষ ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা ৭৫ লাখ, আজকে পূরণ না হলে তা চলমান থাকবে। এরপর থেকে টিকা পাওয়া সাপেক্ষে এমন বড় ক্যাম্পেইনে এক কোটি ডোজ করে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৫ বছরের বেশি বয়সী যারা আগেই টিকার জন্য নিবন্ধন করেছিলেন, তাদের মধ্যে থেকেই ৭৫ লাখ মানুষকে এদিন টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। সেজন্য তাদের মোবাইলে আগেই এসএমএস পাঠিয়ে কেন্দ্র জানিয়ে দেওয়া হয়েছিল।
সুত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ টিকাদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন শুধু প্রথম ডোজের টিকা দেওয়া হবে। একইভাবে আগামী মাসের একই তারিখে দেওয়া হবে দ্বিতীয় ডোজ।

নবীগঞ্জে মহিলালীগের উদ্যােগে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালন

নবীগঞ্জ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী মিষ্টি বিপনী ঘোষ মিষ্টান্ন ভান্ডারে কেক কেটে ২৮ শে সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পালন করা হয়েছে। নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী প্রধান অতিথি হিসাবে কেক কেটে তা উদ্বােধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক,নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন,সাধারন সম্পাদক শেখ ছৈইফা রহমান কাকলী,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা তাতীলীগের আহবায়ক ফারুক মিয়া, আব্দুল আলীম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, পৌর যুবলীগের আহবায়ক কাউস্নিলর ফজল আহমদ চৌধুরী,যুবলীগ নেতা শামীনুর, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি পিন্টু রায়,পৌর আওয়ামীলীগ নেতা এটি এম রুবেল, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল,ব্যবসায়ী তনয় কান্তি ঘোষ অঞ্জনসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীগঞ্জে সুষ্টভাবে শারদীয় দুর্গাপুজা পালনে থানা পুলিশের বিশেষ আইন শৃংখলা সভা
নবীগঞ্জ :: নবীগঞ্জ থানা পুলিশের উদ্যাগে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে বিশেষ আইন শৃংখলা সভা ২৮ শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার আল হেলাল কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের সভাপতিত্বে এবং এস আই স্বপন দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,নবীগঞ্জ বাহুবল সার্কেলের এ এসপি আবুল খয়ের। এতে বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন
সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য,রঙ্গ লাল রায়,বিকাশ রায়,পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল চন্দ্র দাশ,সাধারন সম্পাদক কর্নমনি দাশ।
বক্তব্য রাখেন, উপজেলা পুজা কমিটির যুগ্ম সম্পাদক ধনঞ্জয় দেবনাথ,সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, ১ নং ইউনিয়ন পুজা কমিটির সভাপতি নারায়ন দাশ,মইয়ুখ চৌধুরী,২ নং ইউনিয়ন সভাপতি কৃপেশ দাশ,৩ নং ইউনিয়নের সভাপতি নৃপেশ সুত্রধর, ৪ নং ইউনিয়নের সাধারন সম্পাদক মাধব সরকার,৬ নং ইউনিয়ন কমিটির সাধারন অঞ্জন রায়, ৭নং ইউনিয়ের সভাপতি হরিপদ দাশ, ৮নং ইউনিয়নের সভাপতি সুবিনয় রায়, ১০ নং ইউনয়নের সভাপতি রবীন্দ্র কুমার পাল,১২ নং ইউনিয়নের সাধারন সম্পাদক ইন্দ্রজিত সিংহ,সম্ভু আচার্য্য,শান্ত রবি দাসসহ বিভিন্ন পুজা মন্ডপের নের্তৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এ এসপি আবুল খয়ের বলেন,বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে পালনে সরকার বদ্দ পরিকর। এতে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠাের আইনী ব্যবস্থা নেওয়া হবে। তিনি যেকােন ধরনের অপরাধকারীকে সনাক্ত করতে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা রাখার জন্য পুজারীদের প্রতি আহবান জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের বিভ্রান্তিমুলক বিষয় পােস্ট না করারও আহবান জানান তিনি।





শিরোনাম এর আরও খবর

রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)