শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » আইনের শাসন বাস্তবায়নে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে
প্রথম পাতা » ঝালকাঠি » আইনের শাসন বাস্তবায়নে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে
বুধবার ● ২৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইনের শাসন বাস্তবায়নে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সকল দপ্তরের নাগরিক সনদ, তথ্য বাতায়নসহ সকল তথ্য স্ব-উদ্যোগে প্রকাশ ও নিয়মিত হালনাগাদ করতে হবে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে আইনের শাসন বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় প্রধান অতিথি আরো বলেন, অনেক দপ্তরেরই তথ্য প্রদানে অনাগ্রহ দেখা যায়। কিন্তু বিদ্যমান আইন ও সরকারী বিধান লংঘন করা যাবে না, এবিষয়ে সকলকে আরো সচেতন হতে হবে। অন্যদিকে তথ্য অধিকার সম্পর্কে সাধারণ জনগণ অনেকেই অবগত নয়। এজন্য তথ্য কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আরো প্রচারণা বাড়াতে হবে।
সভায় টিআইবি’র উপস্থাপিত ‘ওয়েব পোর্টাল স্টাডি-২০২১’ প্রতিবেদনের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ি অনেক দপ্তরের ওয়েব পোর্টাল (তথ্য বাতায়ন) হালনাগাদ করা নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে সকল দপ্তরের ওয়েবপোর্টাল হালনাগাদ করার নির্দেশনা দেয়া হবে।
এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। পরে সভায় ‘ওয়েব পোর্টাল স্টাডি-২০২১’ শিরোনামে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একটি পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। প্রতিবেদনে ঝালকাঠি জেলা প্রশাসন ও এর ৪টি উপজেলা প্রশাসনের আওতাধীন সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল হালনাগাদের চিত্র তুলে ধরা হয়।
পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য কমিশনের তৈরিকৃত টিভিসি ও তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত বিষয় উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবীর।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লতিফা জান্নাতী, ঝালকাঠি জেলা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, ব্র্যাকের জেলা সমন্বয়কারি মো. মোতাহার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মহসিন উদ্দিন।
সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, সনাক ঝালকাঠির ইয়েস সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধানমন্ত্রীর জন্মদিনে ঝালকাঠিতে গণটিকা প্রদান ও রেজিস্ট্রেশন সার্ভারে ত্রুটি
ঝালকাঠি:: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ঝালকাঠি জেলার দুটি পৌরসভার ও ৩২ ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ঝালকাঠি শহরের ৯টি ওয়ার্ড ও নলছিটি পৌরসভার তিনটি ওয়ার্ডে গণটিকা নিতে ভিড় করেছেন মানুষ। জেলায় ৫৪ হাজার মানুষকে করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে। টিকা নিতে ২৫ বছরের ওপরে রেজিস্ট্রেশনকারীরা জেলার চারটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভিড় করেছেন। তবে টিকানিতে আসা গণমানুষে উপচেপড়া ভিড়ে রেজিস্ট্রেশন করতে পারেনি অনেকে কারণ অনলাইনের সার্ভারে ত্রুটি দেখা গেছে। তাই নাম ঠিকানা নিয়ে টিকা দিয়ে দিয়েছে অনেক কেন্দ্র গুলোতে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকাদান দেওয়া হয়েছে। জেলায় গণটিকা কার্যক্রম সফল হয়েছে। যারা এখনো টিকা নিতে পারেনি, তাঁরা রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন বলে এ তথ্য জানিয়েছেন।





ঝালকাঠি এর আরও খবর

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২
ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)