শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন জননেতা সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন জননেতা সাইফুল হক
শনিবার ● ২ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন জননেতা সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আগামী জাতীয় নির্বাচনও যদি ব্যর্থ ও তামাশাপূর্ণ হয় তাহলে দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গভীর বিপর্যয়ে নিপতিত হবে। আরেকটি নির্বাচনী তামাশা এই দেশের মানুষ নিতে পারবে না। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ যদি বন্ধ করে দেয়া হয় তা একদিকে দেশকে অনাকাঙ্খিত সংঘাতের দিকে ঠেলে দেবে, আর অন্যদিকে দেশে জঙ্গীবাদী মতাদর্শ ও রাজনীতির উত্থানের রাস্তাকে আরো প্রশস্ত করবে। তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকাতে সরকার পরিকল্পিতভাবে রাজনীতিতে হিংসা-বিদ্বেষ ও ঘৃণা বাড়িয়ে দিয়ে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করে চলেছে। তিনি বলেন, বিরোধী দল ও বিরোধী মতকে দমন করে কেবল রাষ্ট্রশক্তির জোরে ক্ষমতায় টিকে থাকার নীতি- কৌশল আখেরে সরকার ও সরকারি দলের জন্যেও আখেরে বিপর্যয় ডেকে আনবে।

তিনি বলেন, গণআন্দোলন-গণসংগ্রামের পথে রাজপথে সরকারকে পিছু হটাতে না পারলে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মেরুদণ্ডসম্পন্ন নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারসহ কিছুই অর্জন করা যাবে না। তিনি বরেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বর্তমান ধারায় সরকারি দলের পছন্দের বাইরে নির্বাচন কমিশন গঠনের সুযোগ নেই। তিনি বলেন, সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ছাড়া আইন করে নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, সরকার রাজপথে বিরোধী দলসমূহের দুর্বলতা ও অনৈক্যের সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক শাসনের শিকড় কেবল আরও গভীরে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঝুকি এড়িয়ে ভার্চুয়াল মিটিং আর কেবল মিডিয়াকেন্দ্রীক কর্মসূচির মধ্যে আবদ্ধ থেকে সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করা যাবে না; দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষা করা যাবে না।

তিনি ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক দলসমূহের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন, আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ জাতীয় নির্বাচনের দাবিতে যুগপৎ ধারায় রাজপথে বিরোধী রাজনৈতিক দলসমূহের কার্যকরি আন্দোলন গড়ে তোলারও ডাক দেন। তিনি দেশের বাম প্রগতিশীল শক্তিকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আরও বলিষ্ঠভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে উপরোক্ত আহ্বান জানান।

সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদকের লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী। পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খানের পরিচালনায় এই অধিবেশনে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, সজীব সরকার রতন, নির্মল বড়ুয়া মিলন, সিকদার হারুন মাহমুদ, এ্যাপোলো জামালী, ফিরোজ আহমেদ, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, জুই চাকমা ও অরবিন্দু বেপারী বিন্দু প্রমুখ।

সম্মেলনে নেতৃবৃন্দ দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে পার্টির নেতাকর্মীদেরকে সাহসী ও উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানান।

সভার শুরুতে করোনার অতিমারী, রূপগঞ্জে সেজান জুস কারখানার অগ্নিকাণ্ড, দুর্ঘটনাজনীত মৃত্যুসহ এ সময়কালে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য শোক প্রকাশ করে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

খাবার বিরতির সম্মেলনের সাংগঠনিক অধিবেশন শুরু হয়।





ঢাকা এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা

আর্কাইভ