শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চিত্রাংকন প্রতিযোগিতা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চিত্রাংকন প্রতিযোগিতা
রবিবার ● ১৩ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চিত্রাংকন প্রতিযোগিতা

---

ষ্টাফ রিপোর্টার :: (১৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় বিকাল ৩.৪০মিঃ) ‘মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্ম গড়ে তোল’ এ শ্লোগানকে সামনে রেখে এবং আগামী ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ৩দিনব্যাপী চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে ৷

রবিবার (১৩মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৷

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার সভাপতি মনছুর আহমেদ মান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল এবং আওয়ামী লীগ নেতা সজল চাকমা চম্পা ৷ অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ্ এমরান রোকন৷

উদ্বোধনকালে চেয়ারম্যান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন ৷ তার কারণেই বিশ্বের মাঝে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে ৷ আজকের এই নতুন প্রজন্মের শিশুদেরকেও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জাতির পিতার আদর্শে গড়ে তুলতে হবে ৷ তিনি বলেন, শিশুদের ঘরে বসিয়ে রাখলে চলবেনা ৷ শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ৷ তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তা বিকশিত করার সুযোগ করে দিতে হবে ৷ ভবিষ্যতে এরাই আমাদের দেশের নেতা হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে ৷

জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)