শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জীবন সংগ্রামের স্বীকৃতি পেল তিন নারী
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জীবন সংগ্রামের স্বীকৃতি পেল তিন নারী
মঙ্গলবার ● ৫ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে জীবন সংগ্রামের স্বীকৃতি পেল তিন নারী

ছবি : সংবাদ সংক্রান্ত আমির, হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে জীবন সংগ্রামের স্বীকৃতি পেল তিন নারী জয়িতা।
জানা যায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে রাউজান উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ২০২০ সালে ৩জন সংগ্রামী নারীকে জয়িতা স্বীকৃতি দিয়েছেন। তারা হলেন, জান্নাতুল ফেরদৌস ডলি, ফিরোজা বেগম ও ডলি আক্তার। সমাজ উন্নয়ন ও ছাত্র জীবনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে সক্রিয় রাজনীতি-সরকারি ও নিজ অর্থায়নে এলাকার দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়ায় জান্নাতুল ফেরদৌস ডলিকে জয়িতা নির্বাচিত করেন। তিনি রাউজান পৌরসভার ৭. ৮ ও ৯নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে জয়িতা স্বকৃতি পান ফিরোজা বেগম। এসএসসি পাশ করা ফিরোজার বিয়ের পর অদ্যম্য প্রচেষ্টায় টিউশনি করে নিজের লেখা পড়া চালিয়ে তার স্বপ্ন পূরণ করার কঠিন সংগ্রাম চালাতে হয় তাকে। বর্তমানে বি.কম পাশ করে তিনি মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকতা পেশায় আছেন। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন এবং নারী ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হন ডলি আক্তার। দরিদ্র পরিবারের ৬ষ্ঠ শ্রেণী পযর্ন্ত পড়ালেখা করার পর তার বিয়ে হয়। নেশাগ্রস্ত স্বামীর অত্যাচার ও নির্যাতন সহ্য করে একটি কন্য সন্তান জম্ম দেন তিনি। কন্যা সন্তান জম্ম দেওয়ার নানা অপবাদে তার স্বামী তাকে তালাক দেয়। এরপর একটি বিউটি পার্লারের কাজ নেন তিনি। বর্তমানে স্বচ্ছলতার সাথে জীবন যাপন করছেন তিনি।

রাউজানে এক ইউনিয়নে নৌকার মাঝি হতে চায় ৫ জন
রাউজান :: চট্টগ্রামের রাউজানে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের নৌকা প্রতিক পেতে জোড় লড়াই চলছে। তৃতীয় দফায় আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়য়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা জোড় লবিং চালিয়ে যাচ্ছেন উপজেলা পর্য়ায়ের ক্ষমতাসীন দলের র্শীষ নেতার কাছে। এদিকে উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদের বিপরীতে চেয়ারম্যান প্রার্থী হতে চায় আরও পাঁচ জন্য। তবে তারা নৌকা প্রতিক না পেলে নির্বাচন থেকে বিরত থাকবেন বলে জানান। আসন্ন এই নির্বাচনে নির্বাচন করতে চান বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, মো. রোসাঙ্গীর আলম, মাহামুদ হোসেন মাহামুদ, সাবেক ছাত্রনেতা মফজ্জল হোসেন, শেখ মজিবুর রহমান। বর্তমান চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ পূর্বগুজরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য প্রার্থী মো. রোসাঙ্গীর আলম উপজেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী কমিটির সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি। তিনি উচ্চ শিক্ষায় শিক্ষত বলে জানা গেছে। মাহামুদ হোসেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। মফজ্জল আহম্মদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক। তিনি একটি বেসরকারী ব্যাংকের ম্যানেজার হিসাবে কাজ করছেন, এছাড়াও তিনি রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাবেক নেতা ছিলেন। শেখ মুজিবুর রহমান ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক বলে জানা গেছে।





আর্কাইভ