শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ
প্রথম পাতা » গাইবান্ধা » চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ
বুধবার ● ৬ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ

ছবি : সংবাদ সংক্রান্ত সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: চলন্ত ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপ প্রতিরোধে ট্রেনযাত্রী ও জনগণকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাইবান্ধা রেলস্টেশন এলাকায় ট্রেনযাত্রী ও আশপাশের এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন লালমনিরহাট রেল ডিভিশনের বিভাগীয় ম্যানেজার শাহ্ সূফী নূর মোহাম্মদ।

এসময় নূর মোহাম্মদ বলেন, রেল ওয়েতে পাথর নিক্ষেপ অনেকে খেলার ছলে ছুড়ে থাকে। যে কারনেই পাথর নিক্ষেপ করুক না কেন এর জন্য অনেক শক্ত আইন আছে। আমরা আজকে প্রচারণায় এসেছি। আমরা রেল স্টেশন, মসজিদ ও গণমাধ্যমসহ সবাইকে সম্পৃক্ত করেই একটা গণ প্রতিরোধ গড়ে তুলতে চাই। এরই অংশ হিসেবে আজ আমরা লালমনিরহাট রেল স্টেশন হতে বগুড়া স্টেশন পর্যন্ত প্রত্যেকটা স্টেশন, জনসমাগম স্থল, মসজিদ, স্কুল ও প্রত্যেকটা লেভেলক্রোসিং এলাকায় কাজ করছি।

তিনি আরও বলেন, ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে আমরা মাইক বাজিয়ে, ইস্টিকার লাগিয়ে এবং লিফলেট বিতরণ করে প্রচার করছি। এভাবে সাবাইকে সম্পৃক্ত করে গণসচেতনতার কার্যক্রম হাতে নিয়ে একটা প্রতিরোধ গড়ে তুলতে চাই। এই জনসচেতনতামূলক প্রচার অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সময় রেল বিভাগের উর্ধতন কর্মকর্তারা, গাইবান্ধা রেলস্টেশন মাস্টার, স্টেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও এলাকার সচেতন মানুষ উপস্থিত ছিলেন।





আর্কাইভ