শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » রাজনৈতিক ইন্ধন ছাড়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতে পারে না : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » রাজনৈতিক ইন্ধন ছাড়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতে পারে না : সাইফুল হক
শুক্রবার ● ১৫ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক ইন্ধন ছাড়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতে পারে না : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত আজ সকালে ঢাকার আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল প্রতিনিধি সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাজনৈতিক ইন্ধন ও মদদ ছাড়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতে পারে না। ক্ষমতার পিছনে মানুষের ভোটের ম্যান্ডেট না থাকায় গদি রক্ষার প্রয়োজনে সরকার এখন আত্মঘাতী দ্বিমুখী নীতি গ্রহণ করেছে।একদিকে তারা মুক্তি যুদ্ধের চেতনার কথা বলছে,আর অন্যদিকে সামপ্রদায়িক মতাদর্শ ও রাজনীতিকে মদদ দিয়ে চলেছে।
তিনি বলেন, সরকারের এই নীতিহীন আত্মঘাতী নীতি - কৌশলের অসহায় শিকার হচ্ছে ধর্মীয় সংখালঘুসহ সাধারণ মানুষ। বিভক্তি বিভাজন আর সহিংস এই রাজনীতির কারনে শ্রমজীবী মানুষের বাঁচার গনতান্ত্রিক দাবিসমূহ হারিয়ে যায়।
তিনি বলেন, করোনা দূর্যোগে শ্রমজীবী মানুষ আরও নিঃস্ব হয়েছে; ভোটের অধিকার না থাকায় তারা রাজনৈতিকভাবেও গুরুত্ব হারিয়েছে।সহকার ও মালিকেরা শ্রমিকদেরকে উৎপাদন যন্ত্রের বেশি কিছু মনে করে না।
তিনি অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী শাসন ও হিংসা - ঘৃণার সাম্প্রদায়িক রাজনীতিকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করার জন্য পার্টির নেতা কর্মী সহ দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
আশুলিয়ার শ্রীপুরে পার্টি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, কৃষক নেতা সিকদার হারুন রশীদ মাহমুদ , ডা. মনোয়ার হোসেন , নাঈম খান, আবদুল হালিম, খোরশেদ আলম ও এম এ আউয়াল প্রমুখ।
সভায় বহ্নিশিখা জামালী বলেন করোনায় জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখলেও শ্রমিকরা তার কোন প্রতিদান পায়নি। তারা এখনও গণতান্ত্রিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত। তিনি অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিকশ্রেণীকে রাজনৈতিক ভাবে সংগঠিত হবার আহবান জানান।





ঢাকা এর আরও খবর

৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)