শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » সিন্ডিকেটের দৌরাত্ম ভেঙে দাও, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর ও জীবন বাঁচান
প্রথম পাতা » ঢাকা » সিন্ডিকেটের দৌরাত্ম ভেঙে দাও, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর ও জীবন বাঁচান
সোমবার ● ১৮ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিন্ডিকেটের দৌরাত্ম ভেঙে দাও, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর ও জীবন বাঁচান

ছবি : সংবাদ সংক্রান্ত বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরচালনা পরিষদের উদ্যোগে আজ ১৯ অক্টোবর ২০২১ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল সাড়ে ৪টায় পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, ইউসিএলবি’র সাধারণ সম্পাদক কমরেড মোশররফ হোসেন নান্নু, অধ্যাপক কমরেড আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, শহীদুল ইসলাম সবুজ, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কমরেড আকবর খান, সমাজতান্ত্রিক আন্দোলনের কমরেড আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র কমরেড বিধান রায় প্রমুখ।
সভা পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড মানস নন্দী।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, তেল, পিয়াজ, চিনি, সবজি, এলপিজিসহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে চলেছে, জনজীবনে নাভিশ্বাস উঠেছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে। একদিকে সরকার বলছে উদ্বৃত্ত কিন্তু বাজারে দাম বাড়ছে। ভারত, থাইল্যান্ডসহ আন্তর্জাতিক বাজারে চালের দাম ১৫% কমলেও বাংলাদেশে এ সময়ে চালের দাম ৩১% বৃদ্ধি পেয়েছে। এর সাথে তেল, পিয়াজ, চিনির দামও বাড়ছে পাল্লা দিয়ে। সরকার বলছে মজুদ পর্যাপ্ত আছে তারপরও দাম বৃদ্ধির কারণ কি? এর কোন জবাব নাই। অন্যদিকে এলপিজি’র দাম ৩ মাস আগেই ছিল ৮৫৯ টাকা এখন তা বেড়ে হয়েছে ১২৯২ টাকা। এ পরিস্থিতিতে জনগণ জীবন-জীবিকা রক্ষায় দিশেহারা হয়ে পড়েছে।
নেতৃবৃন্দ বলেন, সরকার বাজারে জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণে শুধু ব্যর্থই নয় বরং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে পৃষ্ঠপোষকতা করছে। ফলে জনগণ সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে।
নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয় ক্ষমতায় ক্ষমতার মধ্যে আনা, অবিলম্বে বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ, গ্রাম-শহরের সর্বত্র পর্যাপ্ত ওএমএস ও রেশনিং চালু, গণবণ্টন ব্যবস্থা চালু, বাজার মনিটরিং এর জন্য গণতদারকি ব্যবস্থা চালুসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসার কারণে জনগণের প্রতি তার কোন দায় নাই। ফলে দুর্নীতি, লুটপাট, দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধ, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ, ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি

আর্কাইভ