শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ক্যাম্পাসে হচ্ছে দৃষ্টিনন্দন চা বাগান
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ক্যাম্পাসে হচ্ছে দৃষ্টিনন্দন চা বাগান
মঙ্গলবার ● ১৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট ক্যাম্পাসে হচ্ছে দৃষ্টিনন্দন চা বাগান

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: সবুজ স্বর্গ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট। ১৭১ একর জায়গা জুড়ে সবুজ সুন্দরে ভরা। দীঘল বৃক্ষ ছায়া, পাখির কলতান- এই ক্যাম্পাসকে করে তুলেছে আরো নান্দনিক ও মনোহরা। এই প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবসময় নানা উদ্যোগ নেয়া হয় এখানে। তেমন একটি উদ্যোগের নাম- চুয়েট চা বাগান।
জানা যায়, প্রতি বছর এই সাজানো গোছানো চুয়েট ক্যাম্পাস দেখতে হাজারো পর্যটক, দর্শনার্থী আসেন। দেশ কিংবা বিদেশ থেকে আগতরা একবার চুয়েট ক্যাম্পাসে ঢুঁ মারতে পছন্দ করেন। কারণ এখানে পরিপাটি প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলে। এখানে সব স্থাপনা, এমনকি সড়ক থেকে সড়ক দ্বীপ সবকিছুই সুপরিকল্পিত এবং দেখতে একেবারে যেন স্কেল দিয়ে ঠিক করা। এছাড়া হরেক রকম ফুল, ফল, ওষধি, বনজ বৃক্ষ, সাথে লতা-গুল্ম দিয়ে আচ্ছাদিত এই ক্যাম্পাস। এছাড়া আছে একাধিক লেক, বড় পুকুর, খাল, ছড়া। এখন তাতে যোগ হচ্ছে চা বাগানের চিরসবুজ সৌন্দর্য। চুয়েট ক্যাম্পাসে পরিবেশ সচেতনতা নিয়ে একাধিক সংগঠন দীর্ঘদিন ধরে নানা কাজ করে যাচ্ছে। এরমধ্যে আছে ছাত্রদের নিয়ে গড়া গ্রিন ফর পিস্। এই সংগঠনের পরিবেশ নিয়ে নানাবিধ কাজ সকলের প্রশংসা পাচ্ছে। এছাড়া আছে চুয়েট বার্ড ক্লাবসহ আরো সংগঠন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও পরিবেশ সুরক্ষাকে প্রাধাণ্য দেয়া হয়। গ্রিন টেকনোলজি ব্যবহারসহ নানা পরিবেশবান্ধব উদ্যোগ চলমান থাকে অবকাঠামো উন্নয়নে। এরই অংশ হিসেবে এবার সৃজন করা হচ্ছে চা বাগান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুয়েটের একটি পাহাড়ি ঢালু অংশে এই চা বাগান সৃজন করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় দুই একর জায়গায় এটি চালু করা হচ্ছে। যাতে রোপণ করা হচ্ছে ২ হাজারটি চারা। চারা কোদালা টি গার্ডেন থেকে অনুদান হিসেবে পাওয়া গেছে। এই চা বাগানটি সৌন্দর্য বর্ধনের স্মারক হিসেবে থাকবে। এটি মূলত: সবুজ সৌন্দর্য ছড়ানোর জন্য তৈরি করা হচ্ছে। গাছ পরিপুষ্ট হলে সৌখিন হিসেবে হয়তো সীমিত পর্যায়ে ব্যবহারও করা যাবে। এ সম্পর্কে চা বাগান সংশ্লিষ্ট কাজ শুরু থেকেই এগিয়ে নিয়ে যাওয়া চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান বলেন, চা বাগান গড়ে তোলার জন্য শুরু থেকেই সকলের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উপাচার্য প্রয়োজনীয় অনুমোদনসহ সার্বিক দিক-নির্দেশনা দিয়েছেন। চুয়েট পরিবারের সকলে এই কাজে সন্তুষ্ট এবং এটিকে সবুজ সৌন্দর্য বৃদ্ধিতে নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন। প্রশাসনিক অনুমোদনের পর আমরা স্থানীয় কোদালা টি-গার্ডেন কর্তৃপক্ষের সাথে দাপ্তরিক যোগাযোগ শুরু করি। এরপর অনুদান হিসেবে চা চারা পাওয়া যায়। পাশাপাশি যাবতীয় টেকনিক্যাল পরামর্শও দেয় তারা। কর্তৃপক্ষের দক্ষ জনবল জায়গাটি তৈরি করে দেয়।
চা বাগান গড়ে তোলা সম্পর্কে উক্ত উদ্যোগে সংশ্লিষ্ট চুয়েট এর পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম বলেন, ক্যাম্পাসের সুন্দর পরিবেশ গড়ার লক্ষে আমাদের এই উদ্যোগ। আমরা চাই আমাদের ক্যাম্পাসরে প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি। ক্যাম্পাসের পরিবেশে আরও বেশি আকারে যাতে সুন্দর হয়। এই চা বাগানের পাতা থেকে গ্রিন টি তৈরির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এ সম্পর্কে চুয়েট এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমাদের ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আমরা সারা বছর সৌন্দর্য বর্ধনের নানা কাজ করে থাকি। এরই অংশ হিসেবে একটি চা বাগান সৃজন করা হচ্ছে। এতে চুয়েট পরিবার এবং এখানে আগতরা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি এই কাজে সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কারিগরি পরামর্শ, সহযোগিতা এবং চা চারা অনুদান হিসেবে দেয়ার জন্য রাঙ্গুনিয়া কোদালা চা-বাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই চা বাগানের রক্ষণাবেক্ষণে সকলকে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।
এ উপলক্ষ্যে আজ ১৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে চা বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এ সময় স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম ও অধ্যাপক ড. আয়শা আখতার, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক ও ছাত্রবৃত্তি) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।





আর্কাইভ