সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে স্থানীয় সাংবাদিকের সাথে মেয়র প্রার্থীর মতবিনিময়
ঘোড়াঘাটে স্থানীয় সাংবাদিকের সাথে মেয়র প্রার্থীর মতবিনিময়
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: আজ ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন উপলক্ষ স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুস সাত্তার মিলন (নারিকেল গাছ প্রতীক) স্থানীয় সাংবাদিকদের সাথে তার নিজস্ব অফিস কক্ষে এক মতবিনিময় সভা করেছেন।
সোমবার ১লা নভেম্বর বিকেলে ঘোড়াঘাট বন্দরে পাবলিক লাইব্রেরীতে তার নিজস্ব অফিস কক্ষে পৌরসভা নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন যে স্বচ্ছতার সঙ্গে ঘোড়াঘাট পৌর এলাকাকে নিরাপত্তার চাদরে আচ্ছাদিত করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে তাতে সুষ্ঠ নির্বাচনের আশা প্রকাশ করছি।
তিনি আরও জানান, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের তৎপরতায় ও সংশিষ্ট নির্বাচনে জড়িত কর্মকর্তাদের কার্যক্রমে আশানুরুপ ভোট অনুষ্ঠিত হবে বলে মনে করেন। তিনি গত দু’বার পর পর মেয়র নির্বাচিত হয়ে তৃতীয় বারের জন্য স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন। অভিজ্ঞতার আলোকে তিনি মনে করেন, এবারের নির্বাচন সুষ্ঠ ও শৃঙ্খলা ভাবে অনুষ্ঠিত হবে। তিনি স্থানীয় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনারা জাতির বিবেক। আপনারা ভোট কেন্দ্র গুলি সঠিকভাবে পর্যবেক্ষন করলে ভোটারেরাও ভোট প্রদানে উৎসাহ পাবে। যদি আপনারা কোন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা লক্ষ্য করেন তাহলে সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করবেন। আপনাদের বিচরণ ভোটারদের সুষ্ঠ ভোট দানে আগ্রহের সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস।





১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন