শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » কেয়ারটেকারের বিরুদ্ধে মালিকের সম্পত্তি দখলের অভিযোগ
প্রথম পাতা » ঝালকাঠি » কেয়ারটেকারের বিরুদ্ধে মালিকের সম্পত্তি দখলের অভিযোগ
সোমবার ● ৮ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেয়ারটেকারের বিরুদ্ধে মালিকের সম্পত্তি দখলের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: সম্পত্তি দেখাশুনার জন্য বসতঘর নির্মাণ করে রাখা হয় পাহারাদার (কেয়ারটেকার)। সেই পাহারাদারই এখন জমি দখল করে আছেন। জমির মালিক কোনভাবেই তাকে সরাতে পারছেন না। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সুরহার সিদ্ধান্ত নেওয়া হলেও তা মানছেন না সম্পত্তির পাহারাদার শহিদুল ইসলাম। তিনি নিজেই এখন মালিকানা দাবি করছেন। এমনকি উল্টো মামলা দিয়ে জমির প্রকৃত মালিক ঝালকাঠির রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে ট্রেড প্রশিক্ষক পদে কর্মরত চন্দ্রিমা রিমুকে হয়রানি করা হচ্ছে। তাঁর সঙ্গে আসামি করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিসহ ২২ জনকে। সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চন্দ্রিমা রিমু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিমুর বোন মরিয়ম সিমু, অটোরিকশাচালক নবাব আলী হাওলাদার, প্রতিবেশী কামাল হোসেন ও গৃহকর্মী তানিয়া বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে চন্দ্রিমা রিমু দাবি করেন, তিনি রাজাপুর উপজেলার পশ্চিম নৈকাঠি এলাকার মিল্লাত হোসেনের মেয়ে এবং অ্যাডভোকেট আব্দুস সাত্তার সিকদারের স্ত্রী। তাঁর স্বামী ১৯৯৫ সালে ১৩ শতাংশ জমি কিনেন। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি স্বামীর কাছ থেকে তিনি ওই জমির মালিকানা নেন। যা তাঁর নামে বিএস রেকর্ড সম্পন্ন হয় ২০০৫ ও ২০০৬ সালে। সম্পত্তি দেখাশুনার জন্য কেয়ারটেকার হিসেবে স্বামীর সৎ বোনের ছেলে শহিদুল ইসলামকে কাঠের ঘর তুলে দেয়। সেই ঘরেই শহিদ পরিবার নিয়ে বসবাস করেন। শহিদুল ঢাকায় একটি বাড়ির গার্ড হিসেবে দায়িত্ব চাকুরি পেলে তাঁর মা, স্ত্রী ও সন্তানকে ওই জমি দেখাশুনার জন্য রেখে যান।
জমিতে তিনি ভবন নির্মাণের প্রস্তুতি নিলে শহিদকে কেয়ারটেকারের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়। এতেই শহিদুল ক্ষিপ্ত হয়ে গালাগালি দিয়ে জমির মালিকানা দাবি করেন। গত ৪ নভেম্বর লেবার পাঠিয়ে কাজ শুরু করলে শহিদ লোকজন নিয়ে বাধা দেয়। এ ঘটনায় শহিদ উল্টো বাদী হয়ে রাজাপুর থানায় ২২ জনকে আসামি করে একটি ‘ষড়যন্ত্রমূলক’ মামলা দায়ের করেন। গত ৭ নভেম্বর ঝালকাঠির আদালত থেকে তাঁরা জামিনে মুক্ত হন।
চন্দ্রিমা রিমু অভিযোগ করেন, আদালত থেকে যাতে আমাদের জামিন না হয় শহিদ সেই চেষ্টা করেছে। তাঁর লোকজন দিয়ে আমাদের বিরুদ্ধে মানববন্ধন করে সম্মানহানি করছেন। তাঁরা আমার জমি জোর করে দখলে আছে, উল্টো আমার বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করছে। আমি আমার জমি দখলমুক্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

ঝালকাঠিতে সড়কের সংস্কার কাজ ফেলে রাখায় সড়ক অবরোধ

ঝালকাঠি :: প্রায় দুই বছরেও ঝালকাঠির গুরুত্বপূর্ণ দপদপিয়া-নলছিটি সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজ শেষ না করে ফেলে রাখায় সড়ক অবোরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা নলছিটির কুমারখালী এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঝালকাঠির সওজ এর উপ বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে সড়কটির বাকি সংস্কার কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
অবোরোধকারীরা জানান, ঝালকাঠির নলছিটি থেকে বরিশাল বিভাগীয় শহরে যাতায়াতের ৮ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছিল প্রায় ২ বছর আগে। ঠিকাদারি প্রতিষ্ঠান কামরুল অ্যান্ড ব্রাদাস ৩২ কোটি টাকা ব্যায়ে কাজটি শুরু করেন। থেমে থেমে সড়কটির একতৃতীয়াংশ কাজ শেষ করেন ঠিকাদার। সড়কটির বাকি অংশে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে এ সড়কের বেহাল অবস্থার কারনে অবরোধ করা হয়েছে বলেও জানান ভুক্তভোগিরা।
সড়ক অবরোধ চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা তাইফুর রহমান তুর্য্য, এসএইচ রিভান ও মহিউদ্দিন আহম্মেদ।

ঝালকাঠিতে বাস ও লঞ্চ চলাচল শুরু
ঝালকাঠি :: ঝালকাঠিতে আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে বাস চলাচল। টানা কয়েকদিনের ভোগান্তি শেষে স্বস্তিতে যাত্রা শুরু করেছেন যাত্রীরা। তবে আগের চেয়ে ভাড়া বেশি হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
ঝালকাঠি বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, সরকার তাদের দাবি মেনে নেওয়ায় সকাল থেকে ঝালকাঠি থেকে ঢাকা ও বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১৪টি রুটে পরিবহন চলছে। এদিকে অভ্যন্তরিণ রুটে সকাল থেকেই লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিকেলে ঢাকা ও চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে যাত্রীবাহী লঞ্চ।
ঝালকাঠি থেকে প্রতিদিন বরিশাল যাতায়াত করেন বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, আগে বাসের ভাড়া যা ছিল, তা সব শ্রেণির মানুষের জন্য সহনশীল। কিন্তু এখন ভাড়া বৃদ্ধি করায় অনেকেইর কষ্ট হচ্ছে। বাসের মধ্যে ভাড়া নিয়ে বাকবিতন্ডাও হচ্ছে।





ঝালকাঠি এর আরও খবর

ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)