বুধবার ● ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে চোরাই গরুসহ দুই চোর গ্রেফতার
বিশ্বনাথে চোরাই গরুসহ দুই চোর গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে চোরাই গরুসহ দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
তারা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণখুর্শি গ্রামের মৃত কদর আলীর ছেলে ফজল আহমদ (২৩) ও সিলেটের জালালাবাদ থানার কান্দিবাড়ি গ্রামের মৃত আবদুল ওয়াহাবের ছেলে জয়নুল (৪৩)।
মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে চোরাই গরু নিয়ে নাজির বাজার অতিক্রম করার সময় নৈশপ্রহরী ও স্থানীয়রা মিলে তাদের আটক করেন।
পরে সন্ধ্যায় হস্তান্তর করা হয় থানা পুলিশের কাছে।
পুলিশ সূত্র জানায়, গেল সোমবার (৮ নভেম্বর) রাতের কোন এক সময়, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের কৃষক মানিক মিয়ার তিনটি গবাদি পশু চুরি হয়।
পরদিন সকাল বেলা চুরি হওয়া তিনটির মধ্যে দুটি গবাদি পশুসহ গ্রেফতারকৃতরা নাজির বাজার নৈশ প্রহরীরর হাতে ধরা পড়ে। খবর পেয়ে কৃষক
মানিক মিয়া ছুটে গিয়ে তার গবাদিপশু শনাক্ত করেন।
পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন তারা।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, ধৃত ব্যক্তিরা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে মামলা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ