শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড় পৌর নির্বাচনে ইভিএম এ ভোট কারচুপির অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড় পৌর নির্বাচনে ইভিএম এ ভোট কারচুপির অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা
বুধবার ● ১০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগড় পৌর নির্বাচনে ইভিএম এ ভোট কারচুপির অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে মামলা

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় পৌর নির্বাচনে ইভিএম এ ভোট কারচুপির অভিযোগে রিটার্ণিং অফিসারসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
ফলাফল বাতিল ও গেজেট স্থগিত চেয়ে খাগড়াছড়ি নিম্ন আদালতে পরাজিত ৭ কাউন্সিলর প্রার্থী এ মামলা করেন।
গতকাল মঙ্গলবার ৯ নভেম্বর বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আফসার হোসেন রনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
গত সোমবার বিকেলে খাগড়াছড়ির যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদুল ইসলামের আদালতে মামলাটি করেন পরাজিত ৭ কাউন্সিলর প্রার্থী। এতে রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী রিটার্নিং অফিসার, প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, বিজয়ী ৭ কাউন্সিলর প্রার্থীসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকেও এ মামলায় মোকাবিলা বিবাদী করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, রামগড় পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বল্টুরাম, ২ নম্বর জগন্নাথ পাড়া, ৪ নম্বর মাস্টারপাড়া, ৫ নম্বর চৌধুরীপাড়া, ৭ নম্বর এ কালাডেবা, ৮ নম্বর সোনাইপুল এবং ৯ নম্বর রামগড় সদরের কেন্দ্রগুলোতে ছলছাতুরি করে ফলাফল কারচুপির অভিযোগ করেন।
বাদী পক্ষ জানায় প্রতিটি কেন্দ্রে বুথ ভিত্তিক ফলাফল ঘোষণা না করে সম্মিলিত ফলাফল ঘোষণা করে। এ জন্য মাস্টার কার্ড তলব, ফলাফল বাতিল ও পরবর্তী গেজেট প্রকাশ স্থগিতের আবেদন করা হয়।
মামলার বাদীরা হলেন, রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল আলম, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. বাদশা মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার তারেক সুমন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজির আহম্মেদ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সাহাব উদ্দিন এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আফছার।
৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আফসার জানান, নির্বাচনে তিনি জয়ী হয়ে ছিলেন। কিন্তু ভোট গণনার সময় নানা ছলচাতুরীর মাধ্যমে তাঁকে পরাজিত দেখানো হয়। প্রতিটি বুথের ফলাফল আলাদা ভাবে না দিয়ে হাতে লিখে সম্মিলিত ফলাফল দেওয়া হয়েছে। বুথের ফলাফল এজেন্টকেও দেখানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।
গত ২ নভেম্বর অনুষ্ঠিত রামগড় পৌরসভা নির্বাচনে এবার মেয়র এবং ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ হয়নি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল আলম কামাল এবং ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মোহাম্মদ শামীমকে বিজয়ী ঘোষণা করা হয়।
রামগড় পৌরসভায় এবার ৮টি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন নির্বাচন করেন।

আমতলীতে চেয়ারম্যান প্রার্থী গনির শেষ মূহুর্তের প্রচারণা
খাগড়াছড়ি :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৮নং আমতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকা বর্তমান চেয়ারম্যান মো. আবদুল গনির সর্বশেষ নানা নির্বাচনী প্রচারণা সমাবেশে ভোটারদের ব্যাপক সাড়া দেখা গেছে।
মঙ্গলবার ৯ নভেম্বর সরেজমিনে এলাকার বেশ কিছু উঠোন বৈঠক ও নির্বাচনী সমাবেশে উপস্থিত থেকে ও অপরাপর এলাকা বিচরণ করে এ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে।
পূর্ব থেকেই জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন।
দীর্ঘদিন ধরে নিজেকে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এ রাজনীতিবিদ।
সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষকে। ঘূর্ণিঝড় ও মহামারী করোনায় পাশে ছিলেন সাধারণ মানুষের। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
স্থানীয় সর্বস্তরের জনসাধারণ বলেন, তিনি চেয়ারম্যান থাকাকালীন সবসময় সকল বিপদে আপদে জনসাধারণের পাশে এগিয়ে এসেছেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাহাড়ি-বাঙালী দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবক চেয়ারম্যান আবদুল গনিকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী।
পাহাড়ের দূর্গম বিশাল এলাকায় উঠোন বৈঠক ও নানা প্রচারণার মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এ ইউনিয়নকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত করার ধারণা দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন রাত-দিন নিরলসভাবে।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুল গনি বলেন, যদি জনগণ আবারও তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচিত হয়ে ৮নং আমতলী ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিবে।
তিনি বলেন, আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা। এলাকার বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখে সুখে দুঃখে পাশে থাকতে এলাকাবাসীর সমর্থন চাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং আমতলী ইউনিয়নের প্রার্থী হয়েছি। এজন্য আপনাদের সবার দোয়া-ভালোবাসাপূর্ণ সমর্থন একান্ত কামনা করছি।

কুমিল্লা টিলা আইডিয়াল হাইস্কুলের সভাপতির দ্বায়িত্বে সাইফুল্লাহ

খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার কুমিল্লাটিলা আইডিয়াল হাইস্কুল এর পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর অফিস কক্ষে এ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার ২১ অক্টোবর সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আবু আনসারী।
এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য পুর্নমনি ত্রিপুরা, আব্দুল মোতালেব, রতন কুমার রায়, আছিয়া, মো. আবু তাহের।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতির দায়িত্ব পেলেন পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ (সাইফুল), সহ-সভাপতি সদর উপজেলা ভাইস চেয়াম্যান, মো. আকতার হোসেন, বিদ্যুৎসাহী সদস্য ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর, মো. মানিক মিয়া পাটোয়ারী, বিদ্যুৎসাহী সদস্য মো. আসাদ উল্লাহ, সদস্য, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইউছুপ আলী (আদনান), অভিবাবক সদস্য, পুর্নমনি চাকমা, অভিবাবক সদস্য, মনোয়ারা বেগম, সদস্য, মো. আবুল কাশেম, সদস্য শিক্ষক প্রতিনিধি, আসমা বেগম, সদস্য শিক্ষক প্রতিনিধি, মো. আবু তাহের।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.সাইফুল্লাহ (ছাইফুল) বলেন, কুমিল্লা টিলা আইডিয়াল হাই স্কুলের ৩বৎসর মেয়াদে সভাপতির দায়িত্ব পেয়ে আমার দায়িত্ব পালন কালে শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক অবস্থা তৈরী করবো। শিক্ষার মান সম্মত পরিবেশ তৈরী করবো।
এর পর যে দায়িত্বপ্রাপ্ত হবে এ ধারিাবাহিকতা অব্যাহত রাখলে শিক্ষার মানোন্নয়ন হবে।
আমি এ এলাকায় শিক্ষার মান বৃদ্ধি করতে সবাইকে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবো।

২নং তবলছড়ি ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী তাজুল জনপ্রিয়তার শীর্ষে

খাগড়াছড়ি :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং তবলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোরগ প্রতীকে মেম্বার প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মো. তাজুল ইসলাম(সাবেক মেম্বার)।
সোমবার (০৮ নভেম্বর) সরেজমিনে এলাকার ১নং ওয়ার্ড ঘুরে এ চিত্র পরিলক্ষিত হয়েছে।
সাধারণ মানুষের কাছে সাবেক মেম্বার হিসেবে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে সু-পরিচিতি।
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবারও জনগণ তাঁকে নির্বাচিত করলে তাদের সেবায় নিজেকে ব্যস্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি।
সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন ও করছেন সাধারণ মানুষকে।
তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
স্থানীয়রা বলেন, তিনি সবসময় এলাকার সকল বিপদে আপদে জনসাধারণের পাশে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক মো. তাজুল ইসলামকে ১নং ওয়ার্ডে পূণরায় মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী।
মো. তাজুল ইসলাম (সাবেক মেম্বার) বলেম, জনগণ আমাকে মেম্বার নির্বাচিত করায় জনগনের সেবায় নিয়েজিত থেকে এলাকার উন্নয়নের সুযোগ পেয়েছি। এবারও জনগণ আমাকে নির্বাচিত করলে উন্নয়নমূলক কাজের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার ১নং ওয়ার্ডকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত করবো।
তিনি বলেন, আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা।এলাকার বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখে সুখে দুঃখে পাশে থাকতে আবারও এলাকাবাসীর সমর্থন চাই।
এজন্য আপনাদের সবার দোয়া-আশির্বাদ ও ভালোবাসাপূর্ণ সমর্থন একান্তভাবে কামনা করছি।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)