শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » সংঘর্ষ, হামলা,অভিযোগ এসবের মধ্যেই শেষ হলো মিরসরাইয়ে ইউপি নির্বাচন
প্রথম পাতা » চট্টগ্রাম » সংঘর্ষ, হামলা,অভিযোগ এসবের মধ্যেই শেষ হলো মিরসরাইয়ে ইউপি নির্বাচন
শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংঘর্ষ, হামলা,অভিযোগ এসবের মধ্যেই শেষ হলো মিরসরাইয়ে ইউপি নির্বাচন

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: সংঘর্ষ, সহিংসতা, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, ভাংচুর, জাল ভোট প্রদান, অভিযোগ পাল্টা অভিযোগ, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে মিরসরাইয়ে ইউপি নির্বাচন। কারচুপির অভিযোগে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন করে।
বিচ্ছিন্ন ঘটনায় আটক হয়েছে ১৮জন। বহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের আজমনগর এলাকায় ফুটবল প্রতীকের মিজানের সমর্থকদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিষেধ করায় মোরগ প্রতীকের শাহজাহান মেম্বার সমর্থকদেরকে ধাওয়া করে এলাকাবাসী। সকাল সাড়ে আটটা থেকে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে ২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেহেদী নগর এরশাদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে। ১নং করেরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোরগ প্রতীকের প্রার্থী জমির উদ্দিন তার কর্মী সমর্থকদের কেন্দ্রে প্রবেশে বাঁধা ও ভোটারদের হুমকি প্রদান, ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়ে অভিযোগ করেন তালা প্রতীকের সর্মথকদের বিরুদ্ধে। সকাল ১০ টায় ফাঁকা খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র দেখা যায়। সকাল সাড়ে দশটার দিকে খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া জব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুল হক জুনু ও চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান চৌধুরী তপু। বেলা এগারোটা দিকে ১নং করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দুই ইউপি সদস্য পদপ্রার্থী মোরগ প্রতীকের জহুরুল হক এবং ফুটবল প্রতীকের প্রার্থী বেলাল উদ্দিন এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে প্রার্থী জহুরুল হক সহ বেশ কয়েকজন আহত হয়েছে। বেলা সোয়া এগারোটা দিকে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ থেকে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী (বিদ্রোহী প্রার্থী) জাহেদ ইকবাল চৌধুরী। পরিদর্শনের সময় ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারা দেখে ক্ষোভে ফেটে পড়েন এবং সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর আগে দুর্বৃত্তরা তাকে ঘরে অবরুদ্ধ করে রাখে এবং তার উপর হামলা ও গাড়ি ভাংচুর করে। এসময় তার সাথে থাকা স্ত্রী, ছেলে, মেয়ে, ছোট বোন, ছোট ভাইয়ের স্ত্রী, ভগ্নিপতি সহ ৭জন আহত হয়েছে। দুপুর পৌনে একটার দিকে ৬নং ইছাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ইছাখালী সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য পদপ্রার্থী তালা প্রতীকের প্রার্থী রহিম উদ্দিন মুক্তার ভূইয়া ও আপেল প্রতীকের শফিকুল ইসলাম ভূইয়ার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুপুর একটার দিকে হিঙ্গুলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৌনে তিনটার দিকে ৬নং ইছাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে টিউবওয়েল প্রতীকের আবুল কাশেম ও মোরগ প্রতীকের শরীফুল ইসলাম বাবলুর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ইছাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ নুরুল মোস্তফা নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ শামছুল আলম দিদার নৌকা প্রতীকে ৭হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ হাজার ৪৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহফুজুল হক জুনু। এর আগে ১০ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় মিরসরাইয়ের ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর উপর শসস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ইউপি সদস্য পদপ্রার্থীরা হলো ফুটবল প্রতীকের হামিদ মিয়া ও মোরগ প্রতীকের আলা উদ্দিন রিয়াদ। ঐসময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জোরারগঞ্জ থানা পুলিশ। প্রসঙ্গত, ৩ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বাকি ১৩টি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়। সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৮৯ জন, সংরক্ষিত পদে ১১৮জন নির্বাচনে অংশ নেন। ১টি ইউনিয়নে ইভিএম ও ১৫টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
মোট ১৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হয় এবং ১৪৮জন প্রিজাইডিং অফিসার ও ১হাজার ৮শত পোলিং এজেন্ট, ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রট, ৪প্লাটুন বিজিবি, প্রতি কেন্দ্রে ৫-৭জন পুলিশ সদস্য, ১৮-২০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করে।





চট্টগ্রাম এর আরও খবর

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আর্কাইভ