বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে পাওনাদারের ঘুষিতে চা বিক্রেতা আহত
নবীগঞ্জে পাওনাদারের ঘুষিতে চা বিক্রেতা আহত

নবীগঞ্জ প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.১০মিঃ)নবীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে মারাত্ম আহত হয়েছেন অমর বৈদ্য নামের এক চা বিক্রেতা ৷ আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ৷
জানা যায়, নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মরিয়ম সুপার মার্কেটের সামনে দীর্ঘদিন যাবত চা বিক্রি করে আসছেন পাঞ্জারাই গ্রামের হরেন্দ্র বৈদ্যর পুত্র অমর বৈদ্য ৷ এরই সুবাদে পূর্ব পরিচয়ের সুত্র ধরে মরিয়ম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ডক্টর ডায়গনষ্টিক সেন্টারে কর্মরত ঝুমন মিয়ার কিছু টাকা লাভের মাধ্যমে অন্যত্র দিয়ে দেন অমর বৈদ্য ৷ ১৬ মার্চ বুধবার সকালে ঝুমন মিয়া তার লাভের টাকা অমর বৈদ্যর কাছে চাইলে তিনি সন্ধ্যায় এনে দিবেন বলে জানান ৷ তা না মেনে কথাকাটাকাটির জের ধরে ঝুমন মিয়া সজোরে নাকে ঘুষি মারলে অমর বৈদ্য মারাত্মক আহত হয় ৷ রক্তাক্ত অভস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ৷ সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিত্সক তাকে সিলেট যাওয়ার পরামর্শ দেন ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা