শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত
বৃহস্পতিবার ● ২৫ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ শ্লোগানকে সামনে রেখে নারী-শিশু ধর্ষণসহ সকল প্রকার সহিংসতা বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তরসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, মানবাধিকার কর্মী, উন্নয়ন কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সেসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমানসহ, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা, মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে সরকারসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

হরিণাকুন্ডুতে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকু-ুতে ইজিবাইকের ধাক্কায় এলেম মালিতা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কালাপাড়িয়া গ্রামের পশ্চিম পাড়া এলাকায় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত-বুদই মালিতার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই ব্যক্তি সকালে হাটতে বের হন। তিনি কালাপাড়িয়া-কুলবাড়িয়া সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুত গতির ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহমিদা তাসনিন স্মৃতি জানান, দুর্ঘটনায় ওই ব্যক্তি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ওসি আবদুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নিহত ব্যক্তি সড়কের একদিক থেকে অন্যদিকে পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে অনিবন্ধিত ৫৩টি মামলা ও ৩৩ মোটরসাইকেল জব্দ
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় নিবন্ধনবিহীন মোটরসাইকেল ধরতে বিশেষ অভিযানে নেমেছে ঝিনাইদহ ট্রাফিকসহ থানা পুলিশ। বৃহস্পতিবার দিনব্যাপী নিবন্ধনবিহীন ৩৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া ২০টি যানবাহনের মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ট্রাফ্রিক ইন্সপেক্টর সালাউদ্দিন ও শৈলকুপা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা। ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিন জানান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের নির্দেশে জেলাব্যাপী ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচালনায় নেমেছেন। এরই ধারাবাহিকতায় শৈলকুপায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিবন্ধনবিহীন ৩৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় সড়ক আইনের বিভিন্ন ধারায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)