শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে পাঠদান
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে পাঠদান
সোমবার ● ৬ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে পাঠদান

ছবি : সংবাদ সংক্রান্ত এস.এম.সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। দুর্ঘটনার আশংকায় শিক্ষার্থীরা। কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করেও হয়নি কোন প্রতিকার। সরেজমিন দেখা গেছে, খাউলিয়া ইউনিয়নে ১৯৬৮ সালে স্থাপিত ১৭০ নং নিশানবাড়িয়া তাছেন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৯৩-১৯৯৪ অর্থ বছরে সরকারিভাবে নির্মিত হয় ৩ কক্ষ বিশিষ্ট বিদ্যালয়ের এ ভবনটি। এখন জরাজীর্ণ ওই ভবনটিতে চলছে শিক্ষার্থীদের পাঠদান। প্রতিটি কক্ষ থেকে পলেস্তরা খসে খসে পড়ছে। ফাটলকৃত মূল ভবনের বিভিন্ন স্থানে কাপড় দিয়ে ডেকে রাখা হয়েছে। বেরিয়ে গেছে ছাদের কংক্রিট রট। এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছেন শিক্ষকরা। বিদ্যালয় নেই স্যানিটেশন ব্যবস্থা। অস্থায়ী ভিত্তিতে কাঠের একটি টয়লেট ব্যবহার করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সুপেয় পানির নেই কোন ব্যবস্থা। এ বিদ্যালয়ে শিক্ষক মন্ডলির ৫টি পদ থাকলেও কর্মরত শিক্ষক রয়েছেন ৩ জন। বিদ্যালয়ে প্রবেশ করেই চোঁখে পড়ে একটি কক্ষে ক্লাস চলছে ৫ম শ্রেনীর। শিক্ষার্থী কারিমা আক্তার, মাহফুজ, নাহিদ হাসান, ফাতেমা আক্তারসহ একাধিকরা বলেন, এক সপ্তাহ পূর্বে ক্লাশ চলাকালিন সময় হঠাৎ ছাদ খসে পড়ে ক্লাশের মধ্যে আল্লাহ রহমত করেছে আমাদের গায়ে পড়েনি। আমাদের এ স্কুলের ভবনের দৈন্যদশার অবসান হবে কবে এমন একাধিক প্রশ্ন তুলেন সংবাদকর্মীদের পেয়ে শিশু শিক্ষার্থীরা। এ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো. সিরাজুল ইসলাম জানান, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ এ ভবনটির বিষয় একাধিকবার অবহিত করা হয়েছে। ইতোমধ্যে সাবেক সংশ্লিষ্ট ক্লাস্টার সহকারী শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরেজমিন পরিদর্শন করে শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত পরিত্যাক্ত ভবন হিসেবে ঘোষণা হয়নি। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন বলেন, তাছেন উদ্দিন বিদ্যালয়টি পরিত্যক্ত ভবনের তালিকায় পাঠানো হয়েছে। এছাড়াও এ উপজেলায় ৩১টি নতুন ভবনের নির্মাণাধীন কাজ চলমান রয়েছে। সয়েল টেস্টেও রয়েছে অনেক বিদ্যালয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)