সোমবার ● ৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » বিকৃত বক্তব্যের জন্য তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অপসারণ চেয়ে শ্রমজীবী নারী মৈত্রীর বিবৃতি
বিকৃত বক্তব্যের জন্য তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অপসারণ চেয়ে শ্রমজীবী নারী মৈত্রীর বিবৃতি
শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সামাজিক গণমাধ্যমে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের চরম নারী বিদ্বেষী,বর্ণবাদী, বিকৃত ও যৌনহয়রানিমূলক বক্তব্যের জন্য অনতিবিলম্বে মন্ত্রী পরিষদ থেকে তাকে বরখাস্ত করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানিয়েছেন এবং বলেছেন তার এই অশ্লীল বক্তব্যে মন্ত্রী হিসাবে তার শপথ ভংগ হয়েছে।
তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান ও তাদের গোটা পরিবার নিয়ে মুরাদ হাসানের বক্তব্য শালিনতার সকল সীমা অতিক্রম করেছে এবং চরম মানহানির কারনে তিনি রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সংকটাপন্ন বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের পরিবার যখন বিপর্যস্ত তখন প্রতিমন্ত্রীর এই ধরনের রুচিহীন বিকৃত বক্তব্য প্রতিশোধাত্মক নোংরা মানসিকতার বহিঃপ্রকাশ।
তারা বলেন, ইদানীং কতিপয় মন্ত্রী ও নীতিনির্ধারকেরা এমন সব মন্তব্য করছেন যা ক্ষমতার অপব্যবহার ও মদমত্বতার বহিঃপ্রকাশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার যদি চরম মানহানিকর বক্তব্যের জন্য অভিযুক্ত প্রতিমন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে সরকারকেও এর দায়িত্ব বহন করতে হবে।
নেতৃবৃন্দ নারী বিদ্বেষী , অশ্লীল, বিকৃত এসব তৎপরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানান।





মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী