শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » হঠাৎ বৃষ্টিতে জমিতে পচে যাচ্ছে ধান
প্রথম পাতা » কৃষি » হঠাৎ বৃষ্টিতে জমিতে পচে যাচ্ছে ধান
মঙ্গলবার ● ৭ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হঠাৎ বৃষ্টিতে জমিতে পচে যাচ্ছে ধান

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, স্টাফ রিপোর্টার :: সারা বছরের কষ্টে অর্জিত সোনালী ফসল ঘরে তুলার আগেই হঠাৎ বৃষ্টিতে কাল হয়েছে হাজারো কৃষকের। এবার রাউজানে আমান ধানের বাম্পার ফলন দেখে প্রতিটি কৃষকের মুখে মুখে ছিল হাঁসি। কিন্তু এই হাঁসি একটি মাত্র বৃষ্টিতে সারাবছরের স্বপ্ন মাঠি করে দিয়েছে। উৎপাদিত আমান ধান গুলো
কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার বেশ কিছু জমিতে ধান, আগাম জাতের আলু, বিভিন্ন শীতকালীন সবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। জমিতে জমে থাকা পানিতে ফসল পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এছাড়া জমিতে খেটেরাখা অসংখ্য ধান এখন পানিতে পচে যেতে শুরু করেছে।
সরোজমিনে গিয়ে দেখা যাই, উপজেলার প্রায় ১৪টি ইউনিয়নে এখনো আমান ধানের জমি থেকে ৩ ভাগের মাত্র ২ অংশের কাছাকাছি কাটা হয়েছে। এখনো জমিতে রয়েছে প্রায় ২ অংশ পরিমাণ। বিভিন্নস্থনে ধান বৃষ্টি ও মৃদু বাতাসে ধান গাছ নুয়ে পড়েছে। জমিতে জমে রয়েছে বৃষ্টির পানিও। এতে লোকসানের কথা জানিয়েছেন বিভিন্ন চাষিরা। এদিকে রোপন করা আলু, তরমুজ, বেগুন, শসাসহ অসংখ্য সবজির বীজতলা নষ্ট হয়েছে। এ বিষয়ে কৃষক’রা জানান, রবিবার রাতে থেকে ও মঙ্গলবারসহ দিনভর টানা বৃষ্টিতে উপজেলার ১৪টি ইউনিয়নসহ পৌর এলাকার বেশ কিছু জমিতে বিভিন্ন প্রকার সবজি, পাকা-আধাপাকা ধান গাছ জমির সঙ্গে মিশে গেছে, জমিতে জমেছে পানি। এতে জমির সঙ্গে মিশে যাওয়া ধান গুলো পচন ধরছে।
এ বিষয়ে জানতে চাইলে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল জানান, এ বছর উপজেলায় ১১ হাজার ৮৭০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছিল। ইতিমধ্যেই প্রায় বৃষ্টির আগে ৮ হাজার হেক্টর জমিতে ধান কাটা হয়েছে। ৩ হাজার হেক্টর মতো ধান জমিতে পাকাআধা পাক রয়েছে। সেখানে কিছু পরিমাণ ধান ক্ষতি হলেও হতে পারেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। তিনি আরও জানান, রাউজান উপজেলার মধ্যে উত্তর রাউজানে প্রায় জমিতে ধান কাটা সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র দক্ষিণ রাউজানের পাহাড়তলী ইউনিয়ন, বাগোয়ান ইউনিয়ন, পূর্ব শুজরা, পশ্চিম গুজরা, নোয়াপাড়া ইউনিয়ন, কদলপুর। এই কয়েকটি ইউনিয়নে কিছু পরিমাণ ধান জমিতে রয়েছে। এতে করে কৃষকের তেমনটা ফসলের ক্ষতি হবেনা বলে তিনি জানান।
এ বিষয়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও রাউজানে ৪ হাজার ৯ শত ৫৫ জন কৃষককে বিনামূল্য বোরো হাইব্রিড, উফশি, রবি ফসলের বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি দেয়া হচ্ছে। সেই ক্ষত্রে অল্প পরিমাণ ধানের ক্ষতি হলেও কৃষকরা ক্ষতি পূরণ পাবেনা। যেহেতু সরকারি প্রণোদনা চলমান রয়েছে। এরপর আমরা খবর নিচ্ছি কোন কৃষকের বড় ধরনের কোন ক্ষতি হয়েছে কিনা।





আর্কাইভ