বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের পক্ষ থেকে সমাবর্তন ক্রেস্ট প্রদান করলেন শিক্ষামন্ত্রীকে
চুয়েটের পক্ষ থেকে সমাবর্তন ক্রেস্ট প্রদান করলেন শিক্ষামন্ত্রীকে

রাউজান প্রতিনিধি :: (১৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.২০মিঃ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পিকে সমাবর্তনের শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
বুধবার ১৬ মার্চ শিক্ষামন্ত্রণালয়ে মন্ত্রী মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে তিনি এই শুভেচ্ছা ক্রেস্ট উপহার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সদ্য সফলভাবে সমাপ্ত চুয়েটের ৩য় সমাবর্তনের বিভিন্নদিক মন্ত্রী মহোদয়কে অবহিত করেন এবং সফল সমাবর্তন আয়োজনে সার্বিক সহযোগিতা ও দিক-নির্দেশনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
একই সঙ্গে তিনি চুয়েটের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সফলভাবে সমাবর্তন সম্পন্ন করায় চুয়েটের ভাইস চ্যান্সেলর এবং চুয়েট পরিবারের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর তৃতীয় সমাবর্তন গত ১৪ মার্চ, ২০১৬ সোমবার বেলা ২.৩০টায় চুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের রাষ্ট্রপতি ও চুয়েট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।





শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০