শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে সবজি-ফসলের ক্ষতির আশঙ্কা
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে সবজি-ফসলের ক্ষতির আশঙ্কা
বুধবার ● ৮ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে সবজি-ফসলের ক্ষতির আশঙ্কা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপজেলায় টানা দু’দিন ধরে বৃষ্টি হচ্ছে।

কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও নামছে ভারী বৃষ্টিও। ঝড়ো হাওয়ার সাথে বেড়েছে শীতের তীব্রতা। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

বিপাকে পড়েছেন শ্রমজীবি মানুষ। বৃষ্টির কারণে আমন ধান কাটা ব্যাহত ও শীতকালীন সবজি ক্ষেত নষ্ট হওয়ার দুশ্চিন্তা বেড়েছে কৃষককূলে।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে হাট-বাজার ও অফিস পাড়ায়, তেমন একটা আনাগোনা নেই মানুষের। বৈরী আবওহাওয়ায় রাস্তায় কমেছে যানবাহনের সংখ্যা।

আমন ধান তোলার ভরা মৌসুম হলেও বৃষ্টি-বাতাসের কারণে ফসলের মাঠেও নেই কৃষকের ব্যস্ত ছুটাছুটি। বেশির ভাগ আমন ক্ষেতের ধান এখনও কাটার বাকি।

অবশিষ্ট ধান হেলে পড়েছে দমকা হাওয়ায়। কোন কোন ক্ষেতে জমেছে বৃষ্টির পানি। ধান শুকানোর মাঠে পড়ে আছে পলিথিন ঢাকা ধানের স্তুপ।

অন্যদিকে, শীতকালীন মৌসুমি শাক-সবজি ক্ষেত ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে অনেকের সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে। পানি জমে নষ্ট হয়েছে ফল-ফসল। পচে গেছে বীজ।

শ্রমজীবী আবদুর রহিম বলেন, বৃষ্টির কারণে কাজের মৌসুমেও দু’দিন থেকে বেকার। কাজ-কর্ম না থাকায় চেয়ে-চিত্তে চলতে হচ্ছে আমাদের।

কৃষক এমদাদুল হক জানান, এখনও অর্ধেক জমির ধান কাটতে পারিনি। যেগুলো কাটা হয়েছে, বৃষ্টির জন্যে সেগুলো ঘরে তুলতে পারছি না। ঝড়ো হাওয়ায় ক্ষেতের ধান নুয়ে পড়ায়, এবার মেশিনে (কম্বাইনহারভেস্টার) কাটা যাবেনা। শ্রমিক দিয়েই কাটতে হবে ধান।

সবজি চাষী কাওছার আহমদ বলেন, বৃষ্টিতে নষ্ট হয়েছে আমার পুরো সবজি ক্ষেত। মরেছে চারা গাছ। পচন ধরেছে বীজে। এবার আর লাভের আশা নেই। লোকসানই গুণতে হবে।

এ ব্যাপারে কথা হলে উপজলো কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের পূর্বাভাস পেয়েই কৃষকদের সর্তক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে দেয়া হচ্ছে বিষেশ নির্দেশনা। তেমন কোন ক্ষতির আশঙ্কা নেই। ক্ষয়ক্ষতি হলে, তা নিরুপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।





কৃষি এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

আর্কাইভ