শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ চাঞ্চল্যকর সেনাসদস্য হত্যা মামলায় আটজনের মৃত্যুদন্ড ঘোষনা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ চাঞ্চল্যকর সেনাসদস্য হত্যা মামলায় আটজনের মৃত্যুদন্ড ঘোষনা
বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ চাঞ্চল্যকর সেনাসদস্য হত্যা মামলায় আটজনের মৃত্যুদন্ড ঘোষনা

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে সেনাসদস্য মো. সাইফুল ইসলাম সাইফ খুনের মামলা রায় ঘোষণা করা হয়েছে। আট আসামির সবাইকে মৃত্যুদ-সহ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দ-িতদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। এ সময় পলাতক পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। দ-িত আসামিরা হলেন সদর উপজেলার বংকিরা গ্রামের আকিমুল ইসলাম ও মো. মতিয়ার রহমান ওরফে ফনে, একই উপজেলার বোড়াই গ্রামের মো. মিজানুর রহমান ওরফে মাদক মিজান, চুয়াডাঙ্গা জেলার ভুলটিয়া গ্রামের ডালিম মোল্লা, সদর উপজেলার আসাননগর গ্রামের মো. আব্বাস আলী, একই গ্রামের মো. আবুল কাশেম, মো. ফারুক হোসেন বংকিরা গ্রামের এবং সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. মুক্তার হোসেন ওরফে মুক্তার। আসামির মধ্যে মো. মতিয়ার রহমান ওরফে ফোনে, মোঃ মুক্তার হোসেন ওরফে মুক্তার এবং ডালিম মোল্লা পলাতক রয়েছে। রায় ঘোষণার আগেই ডালিম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সৌদি আরবে পালিয়েছেন২০১৮ সালের ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল পাশের জেলা চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার (দশমাইল) থেকে ছোট ভাই নৌবাহিনীর করপোরাল মনিরুল ইসলাম ও শ্বশুর শামসুল মোল্লাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা (পশ্চিমপাড়া) ফিরছিলেন। পথে বেলতলাদাড়ির মাঠ নামক স্থানে ডাকাতীর উদ্দ্যেশে রাস্তায় বেরিগেট সৃষ্টি করে তাকে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয় তাকে। সাইফ টাঙ্গাইল সালাউদ্দিন সেনানীবাসের মেডিকেল ট্রেনিং সেন্টারে সৈনিক পদে কর্মরত ছিলেন। নিহত হওয়ার একদিন আগে ঈদের ছুটিতে বাড়ি আসেন তিনি। ওই বছরের ১৯ আগস্ট নিহত সাইফের বাবা মো. হাফিজ উদ্দিন বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই ময়নাতদন্ত শেষে যশোর সেনানীবাসের মিলিটারি পুলিশের একটি দল অ্যাম্বুলেন্সে করে সহকর্মির মরদেহ নিয়ে যান তার গ্রামের বাড়িতে। সেখানে স্কুলমাঠে জাতীয় ও সেনাবাহিনীর পতাকায় ঢেকে দেওয়া হয় তার মরদেহ। ১০ সেনাসদস্যের একটি চৌকস দল শেষ বারের মতো মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। নিহত সেনা সদস্য সাইফুলের পরিবারের পক্ষ থেকে মামলাটি খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আবেদন জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রণায় মামলার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার নিদের্শ দেন। ২০১৯ সালের ৩০ জুন ঝিনাইদহ সদর থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. মহসীন হোসেন (বর্তমানে শৈলকুপা থানায় তদন্ত হিসেবে কর্মরত) দ-িত আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চলতি বছরে ২৭ সেপ্টম্বর খুলনার আদালতে বিচার শুরু হয়। ওই আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আহাদুজ্জামান জানান সাক্ষীর তালিকায় অনেকের নাম না দিয়ে মামলাটি ত্রুটিপুর্ণ করে তোলেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে ময়নাতদন্তকারী ডাক্তারের সাক্ষ্যগ্রহণ করা হয়। উল্লেখ্য, নিহত সৈনিকের স্ত্রী শাম্মি আক্তার দক্ষিণ এশিয়ার মধ্যে মার্শাল আর্টে স্বর্ণপদক জয়ী। ছোট ছেলে আবু হামজার বয়স এখন চার বছর। বড় ছেলে আবু হুরাইরার বয়স আট বছর। তৃতীয় শ্রেণির ছাত্র সে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সাইফুলের বাবা হাফিজ উদ্দীন ও মা বুলবুলি খাতুনসহ পরিবারের সদস্যরা। তারা পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)