বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত
বোয়ালখালী, মো. খোরশেদ আলম চৌধুরী :: আজ বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত কিংবদন্তি শিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে ১৬ ডিসেম্বর বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকল বীর শহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস, শিল্পীগোষ্ঠীর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী বিপ্লব জলদাস, আশুতোষ দাশ, বিধান দাস, মো. খোরশেদ আলম চৌধুরী, মো. এসকান্দর, দেবী ঘোষ, শ্যামলী চৌধুরী, প্রিয়াঙ্কা দাস, রত্না নাথ জয়া, অর্পিতা ঘোষ, প্রীতি দাশ, মন্দিরা দাস, বিশ্বজিৎ দাস শান্তু, দেব্রত দাস মো. আশরাফ উদ্দিন প্রমুখ।





মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ