শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় স্যাপলিং কর্মসূচীর ক্লোজআউট সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় স্যাপলিং কর্মসূচীর ক্লোজআউট সভা
বুধবার ● ২২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রুমায় স্যাপলিং কর্মসূচীর ক্লোজআউট সভা

--- রুমা প্রতিনিধি:: পার্বত্য শান্তি চুক্তির আগে কোনো সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামে কোনো এনজিও কাজ করার সুযোগ ছিলনা। প্রধানমন্ত্রী আন্তরিকতায় ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির হওয়ার কারণেই এ অঞ্চলে কাজ করার সুযোগ পেয়েছে এনজিওগুলো। তাই এনজিও-র সংশ্লিষ্ট সবার মধ্যে এ সরকারের প্রতি কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমা প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। বুধবার ২২ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্যাপলিং কর্মসূচীর ক্লোজআউট সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলী। তিনি বলেন সরকার নানা কর্মসূচী হাতে নিয়ে জনগনের সেবা করে যাচ্ছে। সারা দেশে যাদের জায়গা জমি ও ঘর নাই, তাদের জন্য আট লক্ষ ঘর করে নিয়েছে। আশ্রয়ন প্রকল্পের আওতায় ইতোমধ্যে সারা দেশে দুই লক্ষ পরিবারকে ঘর করে দেয়া হয়েছে। ইউএনও মামুন শিবলী আরো বলেন ২০৪১ সালের মধ্যে বিশ্বে প্রথম কাতারে আছে, বাংলাদেশ সেই কাতারে পৌছে যায় এ লক্ষে কাজ করছে সরকার। তাই এনজিওরাও সরকারকে সহযোগিতা হিসেবে নানা উদ্যোগ নিয়ে উন্নয়নের কাজ করছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বামংপ্রু মারমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাবীব উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মংসিংনু মারমা, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, গালেঙ্গ্যা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো ও স্যাপলিং কর্মসূচীর মা, শিশুর স্বাস্থ্য ও পুষ্টি পরিচালক ডা. অংসাজাই মারমা। সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিগত ৬ বছরে টেকসই কৃষি, পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সম্পাদিত কাজের ধারাবাহিক উপস্থাপন করেন- হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর মূল্যায়ন ও পর্যবেক্ষন পরিচালক রোজেনা বেগম ও স্যাপলিং কারিতাসের ব্যবস্থাপক প্রিয়াংকা নাথ। স্যাপলিং ফেসআউট কর্মসূচীর সভায় আরো উপস্থিত ছিলেন , হেলেন কেলার ইন্টার ন্যাশনাল (এইচকেআই) লাইপলী হুডের উপদেষ্টা মো. জাহিদুল ইসলাম, এম এ্যান্ড ই ব্যবস্থাপক মো. ফিরোজ আক্তার, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লা চিং মারমা, উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ মিয়া গ্রাউসের প্রকল্প সমন্বয়ক বেনেডিক্ট ত্রিপুরা, কোলাদি মৌজা হেডম্যান শৈচিংথুই মারমা, ও চনুমং মাস্টারসহ সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বিভিন্ন উপকাভোগিরা এ সভায় অংশ গ্রহন করেছে। সংশ্লিষ্টরা জানায় আউসএ্যাড অর্থায়নে হেরেন কেলার ইন্টরন্যাশনাল পরিচালনায় ২০১৫ সালের শেষের দিকে ছয় বছর মেয়াদে বান্দরবানের ৭টি উপজেলায় কৃষি, স্বাস্থ্য, পুষ্টি ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ আরো কয়েকটি উদ্যোগ নিয়ে স্যাপলিং কর্মসূচী শুরু হয়। ছয় বছরে কর্মসূচী শেষ করবার লক্ষ্যে এ ফেসআউট সভা আয়োজন করে স্যাপলিং। স্যাপলিং কর্মসূচীর মা, শিশুর স্বাস্থ্য ও পুষ্টি পরিচালক ডা. অংসাজাই মারমা বলেন স্যাপলিং কর্মসূচী এ পর্যায়ে শেষ হলেও চিন্তার কোনো কারণ নাই। আগামী বছর থেকে পুষ্টিসহ বেশ কয়েকটি উদ্যোগ নিয়ে আমেরিকার সাহায্য সংস্থার আউসেএ্যাড (এইউএআইডি)আবারে টানা ছয় বছর নিয়ে কাজ করবে। এ কর্মসূচীর আওতায় দেশের অন্যান্য জায়গার মতো তিন পার্বত্য জেলাতেও কাজ করবে বলে জানিয়েছেন ডা. অংসাজাই মারমা। উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা তাঁর বক্তৃতায় ২০১৮ সালে বন্যায় ব্যাপক সংখ্যক ক্ষতিগ্রস্ত পরিবার স্যাপলিং কর্মসূচী থেকে নগদ অর্থসহ নানাভাবে সহযোগিতা পেয়েছিল। কর্মসূচিটি থাকলে দুর্যোগ সময়ে স্থানীয়রা আরও সহযোগিতা পেতো। তবে আমাদের অজান্তে স্যাপলিং কর্মসূচী শেষ হয়ে গেল এমন বক্তব্যের প্রেক্ষিতে আবারও পার্বত্য এলাকায় কাজ করবার উদ্যোগ নেয়ার তথ্য জানিয়েছিলেন ডা. অংসাজাই।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)