বুধবার ● ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ভিসি’র সাথে হুয়াওয়েই’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
চুয়েট ভিসি’র সাথে হুয়াওয়েই’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে চীনা বহুজাতিক নেটওয়ার্কিং এবং টেলিকমিউনিকেশন উপকরণ প্রস্তুতকারী ও সেবা প্রদানকারী কোম্পানি ‘হুয়াওয়েই’ এর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ ২২ ডিসেম্বর বুধবার ২০২১ ভাইস চ্যান্সেল কার্যালয়ে সাক্ষাৎ হয়। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- হুয়াওয়েই টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ভিপি ক্যারিয়ার বিজনেসের চীফ অপারেটিং অফিসার মি. তাও (Mr. Tao), ডেলিভারি অ্যন্ড সার্ভিসেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মি. জেমস ( Mr. James) এবং মানবসম্পদ বিভাগের সিনিয়র এইচআর ম্যানেজার মি. ফারা নেওয়াজ ( Mr. Fara Newas)। এ সময় চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ইনস্টিটিউট অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা