বৃহস্পতিবার ● ২৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ছেলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পিতার ঝুলন্ত লাশ উদ্ধার
রাউজানে ছেলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পিতার ঝুলন্ত লাশ উদ্ধার
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মো. মমতাজুল হক নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ বজলুল রহমান সড়কের বটতল বাজারের সিএনজি গ্যারেজ থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত মমতাজ ঐ ওয়ার্ডের মো. আব্বাসের পুত্র৷ জানা যায়,নারী কেলেঙ্কারির টাকা পরিশোধসহ ধার দেনায় হতাশাগ্রস্ত ছিলেন। বিবাহীত জীবনে তিনি দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক। তার স্ত্রী শামসুন নাহার বলেন, প্রতিদিনের মতো ভোর ৬টায় দিকে নিহতের ছেলের ব্যবসায় প্রতিষ্ঠান শাহ আমানত ট্রেডাস অ্যান্ড মামা গ্যারেজের জন্য অকটেন, ডিজেলসহ তেল আনার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন। মোবাইল ফোন ঘরে রেখে বের হন। সকালে নিহতে গাড়ি রাখার গ্যারেজে তার গাড়ির পাশে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় গ্যারেজের গ্রীল আংশিক খোলা ছিল।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তার স্বামীর কাছ থেকে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি ১ লাখ টাকা দাবি করেন বলে তিনি জানান। সেই টাকা পরিশোধ নিয় চিন্তায় হয়ে পড়ে তিনি। এ বিষয়ে নিহতের পুত্র মো. ফারুক বলেন, আমার বাবা বিয়ে করেছিলেন বলে শুনেছি, ঐ নারী বিবাহের কাবিন বাবত ১ লাখ টাকা চেয়েছিলেন নিহতের দ্বিতীয় স্ত্রীর দূর সম্পর্কের এক আত্মীয় জাহাঙ্গীর নামের। এবিষয়ে, রাউজান থানার উপপরিদর্শক এসআই সাব্বির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।





মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন