শুক্রবার ● ৩১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়ি ইউনিয়নে বেসরকারীভাবে স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা নির্বাচিত
মাইসছড়ি ইউনিয়নে বেসরকারীভাবে স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা নির্বাচিত
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে গত ২৮ নভেম্বর ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাইসছড়ি ইউনিয়নে স্থগিত হওয়া একটি কেন্দ্রে গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ সময় আওয়ামীলীগ প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৮৩২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা পেয়েছেন ৩০৫ ভোট। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা ৮ টি কেন্দ্রে ৩ হাজার ৩২১ ভোট অর্থাৎ ১১৯৯ ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় স্থগিত ভোট কেন্দ্রে প্রাপ্ত ভোটসহ ৩ হাজার ৬২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ২ হাজার ৯৫৪ ভোট। সাজাই মারমা মাইসছড়ি ইউনিয়নে এবারসহ ৫ বার চেয়ারম্যান নির্বাচিত হলেন।
এবারে পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে মাইসছড়ি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সাজাই মারমা বলেন, সকল সম্প্রদায়ের ভালোবাসায় আবারো তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আগামীতে তিনি সবার সুখে-দুখে পাশে থাকবেন এবং সকলের সহযোগিতা নিয়ে ইংরেজি নতুন বছরের নতুন আঙ্গিকে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১