শিরোনাম:
●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
রাঙামাটি, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠির সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে
মঙ্গলবার ● ৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠির সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে

--- গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীকে ওএসডি করে ঢাকার স্বাস্থ্য অধিদফতরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন ডা. রতন কুমার ঢালী।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে গত ২৪ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে সদর হাসপাতালে যান বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল। তিনি দগ্ধ রোগীদের খোঁজ-খবর নেওয়ার সময় সিভিল সার্জন ডা. রতন কুমারকে সেখানে না পেয়ে দায়িত্বরতদের তার অবস্থান জানতে চান। তারাও সিভিল সার্জন কোথায় আছেন নিশ্চিত করতে পারেননি। এতে ক্ষুব্ধ হন বিভাগীয় কমিশনার।
নাম না প্রকাশের শর্তে ঝালকাঠি হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘বিভাগীয় কমিশনার হাসপাতাল থেকে বের হওয়ার সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ফোনে বিষয়টি জানান।’
সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, ‘বিভাগীয় কমিশনার স্যার ঝালকাঠি এসেছিলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। স্যার চলে যাওয়ার পর বিষয়টি জানতে পেরে মোবাইলে কথা বলি। এরপর দুপুরে দেখা করলেও স্যার ক্ষুব্ধ ছিলেন।’
তিনি আরও বলেন, ‘এরপর বিষয়টি লিখিতভাবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে জানালে আমাকে ওএসডি করা হয়। একইসঙ্গে স্বাস্থ্য অধিদফতরে যোগদানের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। আজ দুপুরে আমি দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। আগামীকাল ঢাকায় যোগদান করবো।’
গত ২৩ ডিসেম্বর রাত ৩টায় ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে ইঞ্জিন বিস্ফোরণে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি ২০১৭ সালের ফের্রুয়ারির মাসের ১৫ তারিখ ঝালকাঠি সিভিল সার্জন অফিসে যোগদান করেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরে। তিনি প্রতিদিন সকালে সরকারি গাড়ি যোগে ঝালকাঠি অফিস করে বিকালে পিরোজপুরে অবস্থান করতেন। কয়েক মাস আগে তার গাড়ী পিরোজপুরে একটি সড়ক দূর্ঘটনার শ্বিকার হয়েছিলো।





ঝালকাঠি এর আরও খবর

নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি

আর্কাইভ