রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
ঝালকাঠিতে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরে সুমাইয়া আক্তার মিতু (১৫) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত এগারটার দিকে উপজেলার বাগরী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিতু রাজাপুর সরকারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও পিরোজপুর জেলার কাউখালি উপজেলার বেতকা এলাকার মো. মনিরুজ্জামানের মেয়ে । মিতুরা উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকার ওয়াহেদ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এলাকাবাসী জানান, মেয়েটি রাত সাড়ে নয়টায় ওর বিদ্যালয়ের এক শিক্ষকের বাসা থেকে প্রাইভেট পড়ে বাসায় আসে। মিতুর বাবা ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। গত দুইমাস আগে ওর মা বাবার কাছে ঢাকায় গেলে ওর নানী মিতুর কাছে থাকত। মিতুর বোন মীমের শ্বশুর বাড়ী কাছে হওয়ায় বোনও মাঝে মাঝে ওদের বাসায় আসতো।সকালে দুই বোনের ঝগড়া হলে ওর বোন শ্বশুর বাড়ী চলে যায়। পরে সন্ধার পরে প্রাইভেট পড়তে গিয়ে রাত সাড়ে নয়টার দিকে বাসায় আসে মিতু। ঘটনার সময় মিতুর নানী পাশের ঘরে পান খেতে গিয়েছিলো। পরে নানী এসে দরজার ফাক দিয়ে মিতুকে ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার দিলে এলাকাবাসী জড়ো হয়।পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে ঐ কক্ষের দরজা ভেঙে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সুরতহাল করে মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন রাজাপুর থানা পুলিশের উপ পরিদর্শক মো. সোহেল।
থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মেয়েটি কি কারনে আত্মহত্যা করেছে ,ময়না তদন্তের রিপোর্ট পেলেই সেটি জানা যাবে।





তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত