শিরোনাম:
●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সরকারের কোটি টাকা সম্পত্তি উদ্ধার”র ১ দিনের ব্যবধানে ফের দখল
প্রথম পাতা » অপরাধ » সরকারের কোটি টাকা সম্পত্তি উদ্ধার”র ১ দিনের ব্যবধানে ফের দখল
শনিবার ● ১৯ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের কোটি টাকা সম্পত্তি উদ্ধার”র ১ দিনের ব্যবধানে ফের দখল

---

নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ পৌর শহরতলীর ছালামতপুর এলাকায় অবস্থিত সরকারের কোটি টাকার বিল রকম ভুমি অবৈধ দখলদারদেও কবল থেকে উদ্ধারের একদিনের ব্যবধানে ফের অবৈধ দখল করার খবরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷ অবৈধ দখলদার’রা পূণরায় ওই ভুমিতে ৩টি টিনসেটের ঘর নির্মাণ করায় তাদেও কুটিঁর জোর কোথায় এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ স্থানীয় প্রশাসনও রয়েছে নীরব৷ এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরকারী ভূমিতে ঘর নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও বিলের পাড়ে তিন’টি টিনসেট ঘর নির্মাণ করায় গত মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় লোকদের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন৷ কিন্তু অবৈধ ভুমি কেখোরা পুণরায় ওই জায়গায় বৃহস্পতিবার গভীর রাতে ৩টি টিনসেটের ঘর নির্মাণ করেছে৷
সুত্রে জানাযায়, নবীগঞ্জ-শেরপুর সড়কের পাশে অবস্থিত পৌর শহরতলীর ছালামতপুর মৌজাস্থ জে,এল,নং ৯০, হাল ৯৩, দাগ নং ৩৩৬, হাল দাগ নং ৩৬৭ এর মোট মোয়াজি ৪ একর ৭১ শতক সরকারী ভুমি রয়েছে৷ এর মধ্যে পৌর বাস টার্মিনালের দখলে রয়েছে ২ একর ১৫ শতক ও গ্যাস অফিসের দখলে প্রায় ১ একর৷ বাকি ১ একর ৫৬ শতক সরকারী বিল রকম ভূমি জবর দখলের চেষ্টা করছেন এক শ্রেণীর ভুমিখেকো প্রভাবশালীরা৷ সম্প্রতি ছালামতপুর গ্রামের মৃত রিয়ান উদ্দিনের ছেলে ওয়াহিদ উদ্দিন ও তাজ উদ্দিনের ছেলে নুরম্নল ইসলামের নেতৃত্বে ৭/৮ জনের একদল ভুমি দসু্য সরকারের বিল রকম কোটি টাকার ভুমি জবর দখলের জন্য তিন’টি টিন সেট ঘর নির্মাণসহ মাটি ভরাট করার কাজ শুরু করে৷ খবর পেয়ে গ্রামবাসী বাধা দিলেও তারা কোন তোয়াকা করেনি৷ ফলে গত সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বরাবরে গ্রামবাসীর পক্ষে মোঃ মালদার মিয়া সরকারের কোটি টাকার ওই সম্পত্তি রক্ষার জন্য জনস্বার্থে একটি আবেদন করেন৷ এর প্রেক্ষিতে তাত্‍ক্ষনিকভাবে ভুমি অফিসের সার্ভেয়ারকে সরজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার নিদের্শ প্রদান করেন৷ সার্ভেয়ার আমিনুল ইসলাম সরজমিনে গিয়ে মাটি ভরাটের কাজ বন্ধসহ অবৈধভাবে নির্মিত স্থাপনা গুটিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন৷ অন্যতায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ার করেন৷ কিন্তু প্রশাসনের বাধা উপেক্ষা করেই সরকারী ভূমিতে তিন’টি ঘর নির্মান করে প্রভাবশালীরা৷ এ ঘটনায় এলাকায় বিরম্নপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ গত মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অবৈধ ভাবে সরকারী ভূমিতে নির্মিত অবৈধ তিন’টি স্থাপনা উচ্ছেদ করেন৷ এদিকে উচ্ছেদ করার এক দিনের ব্যবধানে গত বৃহস্পতিবার গভীর রাতে উক্ত ওয়াহিদ উদ্দিন ও নুরুল ইসলাম গংরা পুণরায় সরকারের কোটি টাকার সম্পত্তি অবৈধ ভাবে দখল করার উদ্দেশ্যে ঘর নির্মাণ করে৷ এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ যে কোন মুর্হুেত রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় লোকজন৷ অপর একটি সুত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদেও কোন ব্যবস্থা গ্রহন না করলে, গ্রামবাসী সম্মিলিতভাবে অবশিষ্ট ভুমি দখল করার পরিকল্পনা করছে ৷





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)