শনিবার ● ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে গভীর রাতে ৯ বাউল শিল্পী পুলিশের খাচাঁয়
নবীগঞ্জে গভীর রাতে ৯ বাউল শিল্পী পুলিশের খাচাঁয়

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি :: নবীগঞ্জে ছোট সাকুয়া ভুমিহীন পাড়া ও বেগমপুর গ্রামে পৃথকভাবে অনুষ্টিত ভক্তিমূলক গানের অনুষ্টান থেকে ৯ জন বাউল শিল্পী, সাউন্ড সিষ্টেম’র মালিকসহ যন্ত্রপাতি আটক করেছে থানা পুলিশ ৷ গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খানঁ’র নেতৃত্বে একদল পুলিশ অনুষ্টানে হানা দিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন৷ গভীর রাত থেকে গতকাল শুক্রবার দিন ব্যাপী তাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনতে নানা শ্রেণী পেশার লোকদেও দৌড়ঝাপ লক্ষ করা গেছে৷ অবশেষে বেলা আড়াইটার দিকে মুছলেখা রেখে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়৷ এদিকে বাউল শিল্পীদেও আটকের ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ স্থানীয় লোকজনের দাবী ভক্তিমূলক অনুষ্টানে হানা দিয়ে পুলিশ অহেতুক হয়রানী করার জন্য এদেরকে আটক করেছে৷ পুলিশের দাবী অনুষ্টানে অশ্লীলল নৃত্য ও এর নাম করে জুয়া খেলার পরিকল্পনার খবর পেয়ে অনুষ্টানটি ভন্ডুল করা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে৷ পরে এলাকার লোকজনের অনুরোধে মুছলেখা রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে৷ আটককৃত শিল্পীদের মধ্যে ছিল বাউল শিল্পী শিউলী রানী, ঝুমা সরকার, ইতিশা, পারভীন, কাগাপাশার জনৈকা শিল্পী, কুর্শির ক্ষুদে শিল্পীসহ ৯ জন ৷ এবং সাউন্ড সিষ্টেমের মালিক আব্দুল হামিদ ৷





ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা