শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ৪ জন চেয়ারম্যান সহ ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
ঘোড়াঘাটে ৪ জন চেয়ারম্যান সহ ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে আগামী ৩১শে জানুয়ারি ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান পদে, সংরক্ষিত নারী সদস্য পদে ২ জন ও সাধারন সদস্য পদে ৭ জন প্রার্থী শেষ দিনে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক জানান, বৃহস্পতিবার (১৩ই জানুয়ারি) প্রার্থী প্রত্যাহার শেষ দিনে ১নং বুলাকিপুর ইউপি থেকে চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে ২ জন রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, ২নং পালশা ইউপি থেকে চেয়ারম্যান পদে ৮ জনের মধ্যে ১জন ফয়সাল আলম প্রধান, ৪নং ঘোড়াঘাট ইউপি থেকে চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে ১জন আবুল বাসার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ও ৩নং সিংড়া ইউপি থেকে চেয়ারম্যান পদে ৭ জনের মধ্যে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। এছাড়াও উপজেলার ৪টি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ৬০ জনের মধ্যে ২জন ও সাধারন সদস্য পদে ১৭৫ জনের মধ্যে ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন।





পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ