শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
শুক্রবার ● ২১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

--- এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৯৬নং বটতলা চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাধিক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে প্রধান শিক্ষক ননী গোপালকে গ্রেফাতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সামনে থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে । যৌন হয়রারি শিকর এক ছাত্রীর পিতা বাদি মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, বাদির ১২ বছর বয়সী মেয়ে ঐ বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীর ছাত্রী। ঘটনার দিন ৬ ডিসেম্বর দুপুর ২টার দিকে প্রধান শিক্ষক ননী গোপাল ঐ ছাত্রীকে তার অফিস কক্ষে ডেকে নেয়। এরপর প্রধান শিক্ষক ওই ছাত্রীকে তার কোলে বসিয়ে নানাভাবে যৌন হয়রানী করে। এঘটনার পর থেকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয় এবং জোড় করে বিদ্যালয়ে পাঠালে আত্মহত্যা করবে বলেও তার বাবা-মাকে জানায়। ছাত্রীর বাবা-মা মেয়েকে বিদ্যালয়ে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায় ছাত্রীটি তার মায়ের কাছে প্রকাশ করে যে, সে নিজেসহ একাধিক ছাত্রী বিভিন্ন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল কর্তৃক যৌন হয়রানীর শিকার হয়ে আসছে। আসামি ননী গোপাল হালদার ইতোঃপূর্বে একই এলাকার জিউধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালেও একই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে মামলায় বলা হয়।
এ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় প্রভাবশালী মহল যৌন হয়রানীর ঘটনা ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে। বিভিন্ন মহলে চলতে থাকে দেন দরবার। ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্ঠায় গত রোববার এক শালিস বৈঠকে ছাত্রী ও ৫ম শ্রেণীরএক অভিভাবক অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করে ওই প্রভাবশালী মহল। তারপরও শেষ রক্ষা হয়নি । একই বিদ্যালয়ের যৌন হয়রানি শিকার ৪র্থ শ্রেণীর অপর এক ছাত্রীর পিতা বুধবার মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তাতে গ্রেফতার করে।
থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক ননী গোপাল এর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাকে আটক করা হয়েছে ।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)