শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » বিজিবির সোর্স সন্দেহে দুই ভাইয়ের উপর মাদক ব্যবসায়ীর হামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » বিজিবির সোর্স সন্দেহে দুই ভাইয়ের উপর মাদক ব্যবসায়ীর হামলা
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজিবির সোর্স সন্দেহে দুই ভাইয়ের উপর মাদক ব্যবসায়ীর হামলা

--- আকতার হোসেন, মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বিজিবির সোর্স সন্দেহে দুই ভাইয়ের উপর মাদক ব্যবসায়ীর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর আমলীঘাট ফরেস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে। হামলার ঘটনার শিকার ঐ এলাকার মৃত রইছ উদ্দিন চৌধুরীর পুত্র প্রবাসী সালা উদ্দিন (৩২) ও তার ছোট ভাই আরিফ হোসেন প্রকাশ বাবু (২৯) স্থানীয় মৃত আহসান উল্ল্যাহর পুত্র মাদক ব্যবসার সাথে জড়িত সাইফুল (২৮) কে অভিযুক্ত করে জোরারগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, গত শনিবার (২২ জানুয়ারী) দিবাগত রাতে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের আমতলী এলাকায় সীমান্ত পিলার-২২০৩ এর ২/আর.বি গজ থেকে বিজিবি অলিনগর ক্যাম্প অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মেখ ডুয়েল ৩৯ বোতল মদ উদ্ধার করে। মদ উদ্ধারের ওই ঘটনার সূত্র ধরে হামলার ঘটনা ঘটেছে বলে হামলার শিকার প্রবাসী সালা উদ্দিন ও তার ছোট ভাই আরিফ হোসেন প্রকাশ বাবু অভিযোগ তুলেন। হামলার শিকার প্রবাসী সালা উদ্দিন বলেন, শুক্রবার সকাল নয়টার দিকে করেরহাট বাজারে যাওয়ার সময় বাড়ির অদূরে মাদক ব্যবসার সাথে জড়িত সাইফুল বিনা কারণে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। আমাকে গালমন্দ করার প্রতিবাদ করলে বিজিবিকে কেন খবর দিয়ে ক্যাম্পে নিয়ে তাকে (সাইফুল) হুঁশিয়ার করা হয়েছে এই বলে সাইফুল ও অজ্ঞাতনামা ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমার উপর হামলা চালায় এবং আমার গলায় থাকা ৩১ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে যায়। আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ওরা আমাকে একা পেলে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে চিকিৎসা শেষে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। হামলার ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছি। অপরদিকে হামলার শিকার আরিফ হোসেন প্রকাশ বাবু বলেন, দীর্ঘদিন যাবৎ আমি সীমান্তবর্তী এলাকায় বিজিবির সোর্স হিসেবে কাজ করে আসছি। শুক্রবার দুপুর ১ টার সময় মোটরসাইকেলযোগে আমলীঘাট ফরেস্ট অফিস যাওয়ার পথে মাদক ব্যবসার সাথে জড়িত সাইফুল পিছন থেকে মাথায় কোপ দিয়ে জখম করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। হামলার পর আমার পকেটে থাকা নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। অভিযুক্ত সাইফুল মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং তাকে ফাঁসানোর জন্য অভিযোগগুলো দায়ের করেছে। করেরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ উদ্দিন হামলার ঘটনার বিষয়ে অবগত রয়েছেন বলে জানিয়েছেন। অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুর রাজ্জাক বলেন, আরিফ হোসেন বাবু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে কাজ করে এটা সত্য, তবে কি কারণে তার উপর এবং তার বড় ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটেছে সেটা বলা যাচ্ছে না। এবিষয়ে জোরারগঞ্জ থানা পুলিশকে সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। জোরারগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শুক্রবার করেরহাটের পশ্চিম অলিনগর আমলীঘাট এলাকায় দুই ভাইয়ের উপর হামলার ঘটনায় দুইটি অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত সাইফুলকে আটকের উদ্দেশ্যে সরেজমিনে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং এবিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন

আর্কাইভ