বুধবার ● ২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চন্দ্রঘোনায় পলাতক আসামী আটক
চন্দ্রঘোনায় পলাতক আসামী আটক
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চন্দ্রঘোনাস্থ বারঘোনা গেট এলাকা থেকে পরোয়ানা ভুক্ত এক পলাতক আসামীকে আটক করেছে গত মঙ্গলবার সন্ধ্যায়। আটক আসামীকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এএসআই সাখাওয়াত হোসেন, এএসআই লিমন মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনা গেট এলাকা থেকে জিআার মামলার পলাতক আসামী আব্দুল মমিন (৪৫), পিতা-মৃত গোলাম মোস্তফা, সাং- বারঘোনা (৭ নং লাইন),চন্দ্রঘোনা,কাপ্তাইকে আটক করা হয়।
সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আটক আসামীকে বুধবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জসিম উদ্দিন জানিয়েছেন।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ
রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার