শুক্রবার ● ৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ
রাউজানে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে জেলেদের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। এই মাছটির নাম (সাকার ফিস) নামে পরিচিত। ৪ ফেব্রুয়ারি সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের চুয়েটের পার্শবর্তী এলাকার ব্যবসায়ী মো: আলম এর মাছের প্রজেক্ট থেকে মাছটি ধরা হয়। এসময় উৎসুক জনতা মাছটির ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মাছটি দেখতে বাঘের মতো। যদিও মাছটির নাম সাকার ফিশ বা ক্যাটফিশ নামে পরিচিত হলেও উপস্থিত লোকজন তার নাম দিয়েছেন হেলিকপ্টর মাছ। মাছটি দেখতে হেলিকপ্টরের মতো। মাছটির সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী আলম জানান, সকালে আমার মাছের প্রজেক্ট মাছ ধরতে জেলেরা নামেন। এ সময় জেলেরা জাল টেনে আনলে এ বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় ১ কেজি মতো হবে।





হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১