শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বয়স্ক ভাতার টাকা ভুয়া একাউন্টে
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বয়স্ক ভাতার টাকা ভুয়া একাউন্টে
বুধবার ● ৯ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে বয়স্ক ভাতার টাকা ভুয়া একাউন্টে

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহে সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া সামাজিক সুরক্ষা খাতের টাকা নিয়ে অভিযোগের শেষ নেই। নতুন ভাতাভোগীদের অনেকেই টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ব্যক্তির ভাতাভোগীর তালিকায় নাম উঠলেও টাকা চলে যাচ্ছে ভুয়া একাউন্টে। অনেকে সদর উপজেলা অফিসে এসে মোবাইল নাম্বার ঠিক করে গেলেও টাকা গেছে অন্য মোবাইলে। এ নিয়ে সন্দেহ বাড়ছে। প্রশ্ন উঠেছে কার মোবাইলে টাকা যাচ্ছে ? কে এই নাম্বার দিচ্ছেন ? ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী হাসিনা বেগমের বয়স্ক ভাতার প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা তার মোবাইলে আসেনি। তার ছেলে ইসরাফিল হোসেন অভিযোগ করেন, অফিসে গিয়ে দুইবার সঠিক মোবাইল নাম্বার দিয়ে আসলেও ৬ হাজার টাকা অন্য মোবাইলে চলে গেছে। টাকা না পেয়ে পরিবারটি হতাশা ব্যক্ত করেছেন। সাধুহাটী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মর্জিনা খাতুন জানান, তার বিধবা ভাতার টাকা নগদ একাউন্টের ০১৭২৫৩১৮৫৭৮ নাম্বারে চলে গেছে বলে অফিস থেকে জানানো হয়েছে। অথচ এই নাম্বার তিনি দেননি। নাম্বারটি এখন বন্ধ রয়েছে। বংকিরা গ্রামের অসুস্থ জোহরা খাতুনের টাকা নগদ একাউন্টের ০১৭১৯২৬৭২৭২ নাম্বারে প্রদান করা হয়েছে। এই নাম্বারটিও বন্ধ রয়েছে। একই গ্রামের ভরস মন্ডলের স্ত্রী সুন্দরী বেগমের টাকা নগদ এর ০১৭৩৪৫৯৮২৪৫ নাম্বারের মোবাইলে চলে গেছে। সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামের আতোর আলী জোয়ারদারের ছেলে দলিল উদ্দীন জোয়ারদারের টাকা নগদ একাউন্টের ০১৭৫১৩৬২০০৪ নাম্বারে প্রদান করা হয়েছে। নাম্বারটি সচল নয় বলে তিনি জানান। এ ভাবে জেলার ৬ উপজেলার শত শত ভাতাভোগীর টাকা নিজ নিজ মোবাইলে না এসে অন্য মোবাইলে চলে যাচ্ছে। কারা এই ভুল নাম্বার সমাজসেবা অফিসে দিয়েছেন তা দায়িত্বশীল কর্মকর্তারা বলতে পারছেন না। অনেকে বলছেন নগদ ও সমাজসেবা অফিসের কেও না কেও এই অপকর্মের সঙ্গে যুক্ত আছে। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানান, ভাতাভোগীদের প্রতারণা ও হয়রানী রোধে আমরা অফিস কম্পাউন্ডে নগদ সেন্টার দিয়েছি। সেখান থেকে ভাতাভোগীরা নিজ নিজ একাউন্ট যাচাই করে নিতে পারবেন। তিনি বলেন, বেশির ভাগ ভাতাভোগী তাদের নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে যাচ্ছে বা হারিয়ে ফেলছে। এতে আরো জটিলতা বাড়ছে। ঝিনাইদহ জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, নগদ একাউন্ট খোলার সময় তড়িঘড়ি করে ভুল নাম্বার দেওয়া হতে পারে। এটা গ্রাহক বা এজেন্টের ভুলেও হতে পারে। তিনি বলেন এ নিয়ে আমরা নগদ এর সঙ্গে কথা বলেছি। অন্য মোবাইলে চলে যাওয়া অনেকের টাকা অনুনয় বিনয় করে ফেরৎ আনা হচ্ছে। আশা করা যায় আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)