শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » গণপূর্তের গাফিলতিতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ ভবন হস্তান্তর করতে ব্যর্থ
প্রথম পাতা » কুষ্টিয়া » গণপূর্তের গাফিলতিতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ ভবন হস্তান্তর করতে ব্যর্থ
রবিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণপূর্তের গাফিলতিতেই কুষ্টিয়া মেডিকেল কলেজ ভবন হস্তান্তর করতে ব্যর্থ

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণে চার দফা মেয়াদ বাড়ালেও ভবন হস্তান্তর করতে ব্যর্থ হন কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তর। নতুন বছরে নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাওয়া তো দূরের কথা এখন পর্যন্ত ৭০% কাজও প্রস্তুত করতে পারেনি গণপূর্ত অধিদপ্তর। গত বছরের শেষের দিকে বিভিন্ন পত্র পত্রিকায় ফলাও আকারে প্রকাশিত হয়েছিল ‘নতুন বছরেই ফিরবেন শিক্ষক ও শিক্ষার্থীরা’, সেগুড়ে বালি হয়ে গেছে। শিক্ষার্থীদের মনভোলানো দায়সারা কথা দিয়ে নাটক মঞ্চস্থ করা যায় না। যা সরেজমিনে দেখা গেছে। মেডিকেল কলেজের নির্মাণাধীন কাজের যে প্রকল্প তাতে ২০২২ সাল পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে পারবে কিনা তাতেও সন্দেহ রয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে নতুন ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু করার কথা বলা হলেও নতুন বছরের দুই মাস পার হতে চলছে। এখনো কার্যক্রম শুরু করা তো দুরে থাক, ভবনই হস্তান্তর করতে পারেনি গণপুর্ত বিভাগ। অক্টোবরে প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর গত ৪ মাসে কোন টেন্ডারও নিষ্পত্তি করতে পারেনি বর্তমান নির্বাহী প্রকৌশলী। বরং পুরো অর্থ বিল ছাড়ার নামে ঠিকাদারদের জিম্মি করে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে গণপুর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের বিরুদ্ধে। এদিকে ভবন বুঝে নিতে গত বুধবার কমিটির সদস্যরা পরিদর্শন করেছেন। তারা বেশ কয়েকটি বিষয়ে আপত্তি দিয়েছেন বলে জানা গেছে। গণপুর্ত অফিসের একাধিক সূত্র জানিয়েছে, ২০১২ সালে কুষ্টিয়া হাউজিং এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালে। সে সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পটির মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০১৮ সাল পর্যন্ত করা হয়। তাতেও শেষ না হওয়ায় ২০২০ সাল পর্যন্ত বাড়ানো হয় মেয়াদ। ওই সময় কাজ শেষ না হওয়ায় ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত আবারও বাড়ানো হয়। প্রকল্পটির শুরুতেই নানা অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ আনে আইএমইডির তদন্ত টিম। এরপর দু’দফা মেয়াদ বাড়ানো হয়। মেয়াদ বাড়িয়েও ৭০ ভাগ কাজ শেষ হয়নি। ২০১৮ সালে এ প্রকল্পের প্রথম অধিবেশন হয়। নতুন করে গত বছরের ৫ই অক্টোবর কাজের পরিধি বাড়ানো হয়েছে। বর্ধিত অংশ সহ সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৬৮২ কোটি ৪৩ লক্ষ টাকা। বর্ধিত অংশের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত এর মধ্যে ৬৮৮ কোটি টাকা ব্যয় হবে স্থাপনা নির্মাণে। বাকি অর্থ ব্যয় হবে ফার্নিচার ক্রয় সহ অন্যান্য খাতে। সর্বশেষ একনেকে সভায় প্রকল্প অনুমোদন দেয়া হলেও প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্প নিয়ে ক্ষোভ ঝাড়েন। তিনি সময়মতো কাজ শেষ না হওয়ার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দীর্ঘদিন পর ভবন বুঝে নেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছিলেন গত ১৯ জানুয়ারি অধিদপ্তরের পরিচালকের (পরিকল্পনা ও গবেষণা) স্বাক্ষরে। কলেজ অংশের একাডেমিকসহ তিনটি ভবন বুঝে নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি করা হয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিনা আফতাবকে। এ কমিটিতে দুইজন প্রকৌশলী ছাড়াও সব মিলিয়ে ৭জন চিকিৎসক রয়েছে। তারা মেডিকেল কলেজ প্রকল্প সরেজমিন ঘুরে ভবন বুঝে নিবেন। গত বুধবার কমিটির সদস্যরা মেডিকেল প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তারা বেশ ককেটি বিষয়ে আপত্তি প্রদান করেছে। আপাতত একাডেমিক ভবন ও হোস্টেলে স্থানান্তর করা হবে। পরে ডরমিটরি অন্যান্য আবাসিক ভবন স্থাপনা স্থানান্তর করা হবে। সবশেষে স্থানান্তর করা হবে হাসপাতাল ভবন। সরোজমিনে প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, একাডেমিক ভবনটি রং করে প্রস্তুত করা হয়েছে ভেতরের ফিটিংস এর কোন কাজই এখনো হয়নি। সামনের সড়ক পাকা করন করতে শ্রমিকরা কাজ করে যাচ্ছে। ভবন স্থানান্তরের তোড়জোড় চললেও চলতি বছর লেগে যাবে সকল প্রকল্পের কাজ সমাপ্ত করতে। তবে ছাত্র- ছাত্রী হোস্টেল প্রস্তুত রয়েছে। এদিকে ঠিকাদাররাও অভিযোগ করেছেন গণপুর্তের বিরুদ্ধে। নানা ভাবে হয়রানী করা হচ্ছে ঠিকাদারদের। সর্বশেষ মেডিকেল কলেজের পুরাতন বিল ছাড় করার জন্য ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে গনপুর্তের নির্বাহী প্রকৌশলীসহ অন্য প্রকৌশলীদের বিরুদ্ধে। এসব কারনে ক্ষুব্ধ ঠিকাদাররা। ভবন হস্তান্তর, টেন্ডারসহ ঠিকাদারদের অভিযোগের বিষয়ে গণপুর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, দুই বছর ধরে ভবন বুঝিয়ে দেওয়া নিয়ে অনেক কথা হয়েছে। এখন ভবন বুঝিয়ে দিয়ে তারপর আমরা হালকা হতে চাই। কথা বলতে চাই ভবন বুঝিয়ে দেওয়ার পর। তিনি বলেন, একাডেমিক ভবনে কিছু কাজ বাকি আছে। আর ছাত্র-ছাত্রী হোস্টেল তারা প্রস্তুত রেখেছেন। টেন্ডার নিষ্পত্তির বিষয়ে বলেন, এক সপ্তাহের মধ্যে সকল টেন্ডার নিষ্পত্তি করা হবে। আর ঠিকাদারদের অভিযোগ অমূলক বলেও জানান তিনি। এ বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার দেলদার হোসেন বলেন, নতুন ক্যাম্পাসে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ। আমরা জানুয়ারিতে যেতে চেয়েছিলাম সেটা পারেনি। গণপূর্ত এখনো কোনো ভবন আমাদের বুঝিয়ে দেয়নি। সর্বশেষ যেটি জানা গেছে, কুষ্টিয়া গণপূর্তের গাফিলতির কারণে এখনো পুরো ক্যাম্পাসটি নির্মাণ করতে পারেনি। বুঝিয়ে দেওয়া তো দূরের কথা। ২০২২ সালের শেষের দিকেও বুঝিয়ে দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করছে কমিটির সদস্যরা।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ