শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবলীগ নেতা নাছির হত্যা মামলায় ইলিয়াছকে অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবলীগ নেতা নাছির হত্যা মামলায় ইলিয়াছকে অস্ত্রসহ গ্রেপ্তার
শনিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে যুবলীগ নেতা নাছির হত্যা মামলায় ইলিয়াছকে অস্ত্রসহ গ্রেপ্তার

--- আমির হামজা,স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে অবৈধ দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ চাঞ্চল্যকর যুবলীগ নেতা নাছির হত্যাকান্ডের আসামী ইলিয়াছ (৩৮)কে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।
গত শুক্রবার রাত পৌনে ২টায় হলদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নজিরের বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুই নল বিশিষ্ট একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সন্ত্রাসী ইলিয়াছ হলদিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের পুত্র। তাকে
শনিবার ১৯ ফেব্রুয়ারী দুপুর আড়াইটার দিকে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
জানা যায়, ২০১৪ সালে ৯ জানুয়ারি সন্ধ্যায় হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে বাগানে নিয়ে কুপিয়ে হত্যা করেছিল ইলিয়াছসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা। ঘটনার তিনমাস পর গ্রেপ্তার হলেও এক বছর পর সে জামিনে বেরিয়ে আসে। এর পর ২০১৬ সালে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে যুবলীগ নেতা নাছিরের বাড়িতে গেলে অস্ত্রসহ ধরা পড়ে। ২০১৮ সালে কারামুক্ত হয়ে আত্মগোপনে চলে যায় সন্ত্রাসী ইলিয়াছ।
এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, ইলিয়াছ হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামী ছিলেন। অস্ত্র আইনে মামলা রুজু শেষ কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাউজানে হেফজ খানায় শিশুর রহস্যজনক মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজান পৌরসভা এলাকায় দারুচ্ছালাম তাহফীজুল কোআন মাদরাসা ও এতিমখানা নামে কওমী মাদরাসায় ইমন (১১) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৯ ফেব্রুয়ারী শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিষক্রিয়ায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। শনিবার বিকেল ৫টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে রান্নাঘর থেকে একটি কীটনাশক ও স্প্রে করার বোতল জব্দ করেন। নিহত ওই শিশু চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা ভূজপুর থানার আলিয়ার চুলা গ্রামের দিনমজুর মো. আবছারের ছেলে। মাদরাসার শিক্ষার্থীরা বলেন, সকাল ৭টায় খাবার খেয়ে সবাই মাদরাসা সংলগ্ন পরিত্যক্ত ওজুখানায় খেলতে যান। খেলতে খেলতে বড়ই খাওয়ার সময় সেখানে পড়ে গেলে মাদরাসার হুজুর হাসপাতালে নিয়ে যান। বিষ রাখা প্রসঙ্গে মাদরাসা কর্তৃপক্ষ বলেন, ক্ষেতে দেওয়া অবশিষ্ট বিষ রাখা ছিল, সেগুলো খেয়েছে। নিহত শিশু ইমন ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড়। মাদরাসা পরিচালক আজিজুল হক মুঠোফোনে বলেন, সকালে মুখে লালা দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিষপান করায় চট্টগ্রাম মেডিক্যালে পাঠিয়ে দেন। তবে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)