শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন বিএফসি
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন বিএফসি
শনিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন বিএফসি

--- স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে উপজেলার ক্রীড়া ইতিহাসের সর্ববৃহৎ আয়োজন ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র দ্বিতীয় আসরের ফাইনাল খেলায় বিএফসি (বিশ্বনাথ) ৪-০ গোলের ব্যবধানে হবিগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি (হবিগঞ্জ)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিএফসির বিদেশি ফরোয়াড টুডো ইব্রাহিম (সেনেগাল)।

শনিবার ১৯ ফেব্রুয়ারী বিকেলে পৌর শহরের রাজনগর গ্রামের মাঠে (ফাইনালের পূর্বে বিশ্বনাথেরগাঁও গ্রামের মাঠ) প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ ব্যবস্থাপনায় টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে লক্ষ টাকা ও রানার্সআপ দলকে অর্ধ লক্ষ টাকা নগদ তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলা উপভোগ করতে ফুটবল মাঠে দর্শকদের তিল ধারনের ঠাঁই ছিল না। খেলায় উভয় পক্ষে দেশী-বিদেশী খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন দর্শকেরা।

বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম তুহেমের পরিচালনায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র কার্যকরী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

এসময় টুর্নামেন্টের অর্থদাতা ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ খলিল মিয়া খেলাকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মজম্মিল আলী, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, টুর্নামেন্টের অর্থদাতা ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ খলিল মিয়া, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ফজর আলী, যুক্তরাজ্য প্রবাসী শাহ সমুজ মিয়া, মনোহর আলী, মেরিট কেয়ার স্কুলের প্রিন্সিপাল মনোয়ার হোসেন, ব্যাংকার মতিউর রহমান, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুহেল তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক আশিক আলী, রুহেল উদ্দিন, নবীন সুহেল, বদরুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।

এসময় খেলার শৃঙ্খলা ও সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন, অর্থ সম্পাদক কাওছার আহমদ বাপ্পী, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া, সহ সভাপতি বাবরুছ মিয়া, ক্রীড়া সংগঠক শাহ আলম মামুন, ইমরান আহমদ সুমন, তৈয়ব আলী, আব্দুল মুকিত সুমন, সাঈম উদ্দিন, সালমান রাব্বানী, ফাহাদ আহমদ, ছাব্বির আহমদ প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) একই মাঠে প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনাল খেলায় মিতালী যুব সংঘ (পূর্ব বিশ্বনাথ) ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে মোহামেডাম স্পোটিং ক্লাব (চান্দশীরকাপন)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বিশ্বনাথে প্রদর্শনীতে দেখা মিলল ‘বাংলার সভাপতির’

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে এই সম্মানীয় পদকটি একটি প্রাণীর নামে ব্যবহার করা হয়েছে। সেটি হচ্ছে একটি লড়াইয়ের ষাঁড়। তার নাম রাখা হয়েছে ‘বাংলার সভাপতি’।

কিন্তু সভাপতি সম্মানজনক এই শব্দটা অনেক উচ্চতর স্থানে রাখা হয়। যে কোনো ছোট-বড় সংগঠনের প্রধানকে বলা হয় সভাপতি।

শনিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ‘প্রাণিসম্পদ প্রদর্শনীতে’ ওই ষাঁড়ের দেখা মিলেছে।
ষাঁড়ের মালিক উপজেলার মীরেরচর গ্রামের আরশ আলী। তিনি নিজেই প্রদর্শনীর স্টলে তার এই বাংলার সভাপতি নামের কালো রংয়ের ষাঁড়টি নিয়ে আসেন।

সাংবাদিকসহ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টল পরিদর্শনে গেলে এই বাংলার সভাপতি নামের ষাঁড়টি নজরে পড়ে।

ওই প্রদর্শনীর উদ্বোধন ও প্রদর্শনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা আবুল বাশার জুয়েলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি ও পাখির স্টল থাকতে দেখা গেছে।
জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া দুঃখ প্রকাশ করে বলেন, সম্মানী পদকে একটি প্রাণীর নামকরণ সঠিক হয়নি।

তাও রাখা হয়েছে ‘বাংলার সভাপতি’। যে কোনো প্রাণীর নামকরণ করতে হলে একটু চিন্তাভাবনা করে রাখার প্রয়োজন বলে তিনি মনে করেন।





খেলা এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)