শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » কোটচাঁদপুরে চার বছরের শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেফতার
প্রথম পাতা » খুলনা বিভাগ » কোটচাঁদপুরে চার বছরের শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেফতার
বুধবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটচাঁদপুরে চার বছরের শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেফতার

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুরে চার বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের দায়ে মতিয়ার রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভিকটিমের পিতা মামলা করার পর সোমবার সন্ধ্যায় পুলিশ পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের রুদ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। মতিয়ার ওই গ্রামের মৃত আব্দুল্লার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, রুদ্রপুর স্কুল পাড়ার ওই শিশু শনিবার বিকালে বাড়ির সামনে খেলছিল। এসময় লম্পট মতিয়ার রহমান পরিবারের অগোচরে শিশুটিকে পেয়ারা খাওয়ানোর কথা বলে তার বাড়ির রান্না ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেলে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ ফেন দেয়। পুলিশ দ্রুত এসে মতিয়ার রহমানকে গ্রেফতার করে। কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত জানান, এর আগেও আসামির বিরুদ্ধে প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কৃষক চান্নু মিয়া হত্যা মামলায় ১ জনের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন ও ১৭ জনের ১ বছর করে কারাদন্ড
ঝিনাইদহ :: ঝিনাইদহে কৃষক চান্নু মিয়া হত্যার চাঞ্চল্যকর মামলায় ১ জনের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন ও ১৭ জনের ১ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ শওকত হোসাইন এ দন্ডাদেশ প্রদাণ করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৮ এপ্রিল সদর উপজেলার করিমপুর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে কৃষক চান্নু মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামীরা। এ ঘটনায় পরদিন নিহতের পিতা শাহাদাত হোসেন বাদি হয়ে ৩০ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন ৩০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার আসামী বজলু মিয়াকে আমৃত্যু, তফসের আলী, আব্দুল জলিল, তিতু, ইকতিয়ার ও আব্দুল আলিমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদাণ করেন। এ মামলায় আরও ১৭ জনকে ১ বছর করে কারাদন্ডাদেশ প্রদাণ করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে খালাস দেয় আদালত। মামলা চলাকালে মৃত্যুবরণ করায় ৪ জনকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। আসামী পক্ষের আইনজীবী এ্যাড. নেকবার হোসেন বলেন, আমরা ন্যায় বিচার পায়নি। আমার উচ্চ আদালতে আপিল করবো। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল খালেক বলেন, আমরা এ হত্যার মামলা আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আরও কঠোর শাস্তি আশা করেছিলাম। কিন্তু আদালত যা রায় দিয়েছেন তাতেও আমরা সন্তুষ্ট।

শৈলকুপায় লিচু বাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের একটি লিচু বাগান থেকে শিরিনা খাতুন (৩৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চন্ডিপুর গ্রামের শাহপাড়ার একটি লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিরিনা খাতুন ওই গ্রামের জুনাব আলীর মেয়ে। স্থানীয়রা জানায়, সকালে লিচু গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতালের মর্গে পাঠায়। শিরিনার মা হাজেরা বেগম জানান, ১৫ বছর আগে একই উপজেলার জুগিপাড়া গ্রামের মনজের আলীর সাথে শিরিনার বিয়ে হয়। পারিবারিক অশান্তির কারণে ৩ বছর আগে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়। এর পর মনজের আলী আবারো তাকে গত ১০ দিন আগে শিরিনাকে বিয়ে করে। হাজেরা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে ছাড়িয়ে নেওয়ার পর মনজের আলী আমাদের বাড়িতে আসত। ভালো ব্যবহারও করতো। তারা আবারো সংসার করতে চাইলে আমরা তাদের আবারো বিয়ে দিই। বিয়ের পর থেকে মনজেল আলী আবারো শিরিনাকে মারধর শুরু করে। আমরা কিছু বলতে গেলে আমাদেরও মারধর করতে যায়। গতকাল রাতেও তাকে মারধর করেছে। তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়ের লাশ যেভাবে হাটু গেড়ে আছে তাতে আমাদের সন্দেহ হয় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তার রিপোর্ট এলেই জানা যাবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)