সোমবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের করেরহাটে গাঁজাসহ গ্রেফতার-১
মিরসরাইয়ের করেরহাটে গাঁজাসহ গ্রেফতার-১
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা (নূরালী শাহ) মাজার গেইটের উত্তর পার্শ্বে নলখোঁ রোডের বোবা রহিমের চা দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গাঁজাসহ গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন (২৯) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৯নং শুভপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর বল্লভপুর গ্রামের মোঃ ইসলামের পুত্র। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৯ হাজার ২শত টাকা। এবিষয়ে জোরারগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে করেরহাটের নয়টিলা মাজার এলাকায় নলখোঁ রোডের মাথায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন নামে একজনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।





বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম