মঙ্গলবার ● ১ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
আকতার হোসেন, মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিনটি দোকানঘর পুড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ১ মার্চ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের আবুরহাট বাজারের আমান উল্লাহ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিজাম উদ্দীন (৩৫) নামের এক ব্যবসায়ী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগরে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অগ্নিকাণ্ডের ফলে নগদ টাকাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা দোকানদারেরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন— লেপ-তোষকের দোকানের মালিক নিজাম উদ্দিন, ওয়ার্কসপ দোকানদার আজিজুল হক এবং বাই সাইকেল ও ম্যাকানিক দোকানের মালিক শেখ ফরিদ। ওয়ার্কসপ দোকানের মালিক আজিজুল হক জানান, লেপ-তোষকের দোকানে তুলা প্রস্তুতের মেশিন থেকে হঠাৎ করে আগুন লেগে ঐ দোকানসহ পাশ্ববর্তী দোকান গুলোতেও ছড়িয়ে পড়ে। মার্কেটের মালিক মোঃ ফিরোজ উদ্দিন বাবলু জানান, দিনের বেলা হওয়াতে স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের ডিউটি অফিসার ওসমান গনী জানান, সকালে আবুরহাট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। লেপ-তোষকের দোকানে তুলা প্রস্তুতের মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে তিন দোকানীর প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, ২০১০ সালের ডিসেম্বরের ১০ তারিখ দিবাগত রাতে একই মার্কেটে অগ্নিকাণ্ডে ৪ টা সিএনজি অটোরিকশা, ১টা মাইক্রো বাস সহ ১৮টা দোকান পুড়ে ছাই হয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিলো।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার