মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
লামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
এম বড়ুয়া, লামা (বান্দরবান) প্রতিনিধি :: “টেকসই আগামীর জন্য জেন্ডার, সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সমুন্নত রেখে বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার ৮ মার্চ সকালে লামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজি আতিকুর রহমান,দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মো. জাহেদ উদ্দীন, শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী,তথ্য অফিসার খন্দকার তৌহিদ,যুব উন্নয়ন অফিসার রিয়াজুল হকসহ বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ, কর্মক্ষেত্রে যৌন হয়রানির, আদিবাসী নারীদের জীবনমান উন্নয়নসহ নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএটু কামরুল হাসান পলাশ।





কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ