শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে টিসিবি’র পণ্য পাচ্ছেন ৭ হাজার ৩০৯ পরিবার
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে টিসিবি’র পণ্য পাচ্ছেন ৭ হাজার ৩০৯ পরিবার
রবিবার ● ২০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে টিসিবি’র পণ্য পাচ্ছেন ৭ হাজার ৩০৯ পরিবার

--- মো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে আজ রবিবার ২০ মার্চ থেকে শুরু হয়েছে ‘ফ্যামিলি কার্ডে’ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসছে রমজানকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উপজেলার ৮ ইউনিয়নে ৬ হাজার ৩০৯ পরিবার ও পৌরসভায় ১ হাজার পরিবার ফ্যামিলি কার্ডে পাচ্ছেন টিসিবির পণ্য কেনার এ সুবিধা। এ নিয়ে বিশ্বনাথে মোট ৭হাজার ৩০৯ পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ডে’ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বনাথ সদর ইউনিয়নে পাচ্ছেন ৪১৫ পরিবার, দেওকলস ইউনিয়নে ৬৩৩ পরিবার, খাজাঞ্চি ইউনিয়নে ১ হাজার ৫৭ পরিবার, রামপাশা ইউনিয়নে ৯২৩ পরিবার, দৌলতপুর ইউনিয়নে ৮৯০ পরিবার, অলংকারি ইউনিয়নে ৬৪৩ পরিবার, দশঘর ইউনিয়নে ৭৭৬ পরিবার, লামাকাজি ইউনিয়নে ৯৭২ পরিবার। আর পৌরসভায় ৯টি ওয়ার্ডে পাবেন মোট ১ হাজার পরিবার।

তবে, পৌরসভায় বিক্রির সিডিউল না হলেও ৮টি ইউনিয়নে বিক্রির সিডিউল করা হয়েছে।
এরমধ্যে আজ ২০ মার্চ রবিবার বিশ্বনাথ সদর ইউনিয়নে জনমঙ্গল মসজিদ মাঠে সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত ও আনিকা সেন্টারে বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি করবে মেসার্স মারিয়া এন্টারপ্রাইজ।

একই দিন দেওকলস ইউনিয়নের শমসপুর প্রাথমিক বিদ্যালয়ে ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত, আহমদগঞ্জ বাজারে দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ও দেওকলস ইউনিয়ন পরিষদে বিকাল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পণ্য বিক্রি করবে মের্সাস তাবিন ট্রেডার্স।

পরদির ২১ মার্চ সোমবার খাজাঞ্চি ইউনিয়নের আটগ্রাম বাজারে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা, রাজাগঞ্জ বাজারে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা ও খাজাঞ্চি বাজারে বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পণ্য বিক্রি করবে মেসার্স শামিম এন্টারপ্রাইজ।

২২ মার্চ মঙ্গলবার রামপাশা ইউনিয়নের আমতৈল বাজারে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা, বৈরাগী বাজারে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা ও রামপাশ বাজারে বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পণ্য বিক্রি করবে মেসার্স জেনি টেলিকম।

২৩ মার্চ বুধবার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজারে সকাল ১০ টা থেকে বেলা ১টা, সিংগের কাছ বাজারে বেলা ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত পণ্য বিক্রি করবে মেসার্স লোকমান এন্টার প্রাইজ।

২৪ মার্চ বৃহস্পতিবার অলংকারি ইউনিয়নের টেংরা বটের তলে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা, ছোটখুরমা বাজারে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা ও অলংকারি ইউনিয়ন পরিষদে বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পণ্য বিক্রি করবে মেসার্স মারিয়া এন্টার প্রাইজ।

একইদিন দশঘর ইউনিয়নের মিয়ার বাজারে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা, পীরের বাজারে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা ও মাছুখালি বাজারে বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পণ্য বিক্রি করবে মেসার্স তাবিন ট্রেডার্স।

আর আগামী ২৭ মার্চ রবিবার লামাকাজি ইউনিয়নের পরগনা বাজারে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা, লামাকাজি বাজারে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা ও ভূরকি স্কুল প্রাঙ্গনে বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পণ্য বিক্রি করবে মেসার্স সাদী ট্রেডার্স। পৌরসাভায় বিক্রির সিডিউল পরবর্তিতে জানানো হবে বলে জানা গেছে।

প্রতি কার্ডের বিপরীতে প্রতিটি পরিবার পাবে ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল। কর্মসূচির আওতায় আজ থেকে প্রথম এবং রোজার শুরুতে দ্বিতীয় দফা পণ্য দেয়া হবে। ২য় দফায় ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবেন প্রতিটি পরিবার।

এব্যাপারে ইউএনও নুসরাত জাহান বলেন, প্রতিটি ইউনিয়নের জনসংখ্যার ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দেয়া নাম অনুযায়ীই পরিবারগুলোকে কার্ড দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ যাতে সুষ্টুভাবে পরিচালনা হয় এজন্য ভোক্তাসহ স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮

আর্কাইভ