বুধবার ● ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাউজানে হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ডা.শ্যামল ভট্টচার্য্য (৬০) নামে এক হোমিও চিকিৎসককে হত্যা করে চিকিৎসালয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
২২ মার্চ মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাউজান থানা পুলিশ রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাশেম সুলতানা ফ্রি হোমিও দাতব্য চিকিৎসালয় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সেই নন্দীপাড়াস্থ সুদর্শ ভট্টাচার্যের পুত্র। এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক অজয় দেব শীল বলেন, এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়ে স্ত্রীর এমন অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তে জন্য মর্গে প্রেরণ করা হবে। উনার স্ত্রী যদি অভিযোগ দেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দরজা লক করা ছিল না, কিন্তু লাগানো ছিল। চেয়ারের পাশে মাটি সাথে পা লাগোনো ছিল। যদি কেউ হত্যা করে থাকে অবশ্যই ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে তিনি কোন মন্তব্য করেননি।





মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত